" এক জনমে "
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
" এই এক জনমে কত কিছু চাইলাম!
সবই কি পেয়েছি তার?
যাকে আঁকড়ে ধরতে চাই, সেই নিজেকে গুটিয়ে ফেলে।
যার প্রতি সদয় হয়েছি, পাশে থাকতে চেয়েছি,
সেই ছলনায় পাশ কাটিয়ে দূরে চলে গেছে।
অথবা যখন খুব অসহায় বোধ করেছি ,
ভেবেছি কেউ নীর্ভরতার হাত বাড়িয়ে দেবে।
হায়! সব ই ফাঁকি!
চেয়েছিলাম নদীর তীর ঘেঁষে ঘর বানাবো
পাশে থাকবে কাশবন।
হায়! তার আগেই ভাঙ্গন ধরল নদী।
কি আর হলো এই এক জনমে।
যাকে ভালবেসে মালা দিতে চেয়েছি,
সেই আজ পর হয়ে গেছে।
প্রতি বসন্তেই চেয়েছি, তাকে বলবো না বলা মনের কথা গুলো।
আজও বসন্ত এসে কড়া নাড়ে,
কিন্তু তার দ্বারে আজো কথামালা পৌঁছে দেয়া হলো না।
নীভৃতে বসে একা একা ভাবি, কি পেলাম এই এক জনমে?
না পাওয়ার বেদনায় সঙ্গী হয়ে থাকে প্রতিক্ষন।
হাতড়ে খুজে ফিরি, সব স্মৃতি ফিকে হয়ে আসে।
কিছুই পাওয়া হলো না এই এক জনমে।
আজন্ম ছলনায় কেটে গেল এই জনম। ...
১৫টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।