আসলে সবাই স্বার্থপর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা
রাতে বসে পড়ছি। বাসার সব বাতি নেভানো। শুধু আমার ঘরেই বাতি জ্বলছিল। হঠাৎ সেখানে ছোট্ট একটি প্রজাপতি এলো। প্রথমে গিয়ে বসলো জানালার পর্দায়। আমি একবার তাকিয়ে দেখলাম। পরে উড়ে এসে আমার হাতে বসতে চাইলো। হাতে না বসে বসলো পায়ের উপর। চেয়ে দেখলাম বেশ সুন্দর প্রজাপতি। ভেবে নিলাম হয়তো আলো দেখে এসেছে। আমার শরীরের উপর থেকে টেবিলের উপর গিয়ে বসলো। পরে আর আমি খেয়াল করিনি। পরদিন সকালে দেখলাম তার নিথর লাশ পড়ে আছে।
তখন মনে এলো- শায়েরীর বিশাল অংশ জুড়ে আছে শমা আর পরওয়ানার কথা। মানে প্রদীপ আর পতঙ্গ। মৃত্যুর আগে প্রদীপের শিখায় জীবনের পথ খুঁজতে আসে তারা আর প্রদীপেই জ্বলে শেষ হয়ে যায়। প্রদীপের শিখায় কি তারা কোন পথ খুঁজে পায়? সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। তবে আরেক পরওয়ানা হচ্ছে প্রেমিক। মেহফিলের দীপ জ্বলতেই তারা ছুতে আসে। মরতে নয় জ্বলতে আর জ্বালা জুড়াতে। প্রদীপ জ্বলে আশিকের দিলও জ্বলে, শরাবে গলা জ্বলে। এই এত জ্বালার পরে আশিকের মনে শান্তি মেলে। তাহলে পতঙ্গও হয়তো মৃত্যুর পথে শান্তি খুঁজে পায়। এই যে প্রজাপতি সেদিন এসেছিল মৃত্যুর আগে- তার মনের কথা পড়তে পারলে হয়তো জানা যেত কেন সে এসেছিল আলো দেখে। তার কি কোন দুঃখ ছিল? না কি আলোর পথে যাবার আগে আলোর কাছে চলে এসেছিল? আজও পড়ে আছে লাশ মেঝের ধূলিতে। শুধু সে নেই আর নেই তার অজানা ইতিহাস। এই ছোট্ট প্রজাপতির মৃতুতেও হতে পারে এক দীপ জ্বলা মেহফিল কিন্তু আমরা তো কখনোই মাতম করিনি তাদের জন্য। শুধু বাগানের ফুলে ফুলে তাদের পাখা মেলা দেখে আনন্দ লুটি। আসলে সবাই স্বার্থপর।
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।