শুভ মহালয়া:দূর্গা পূজা আসছে
২১ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ শুভ মহালয়া। হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা শুরুর আগে আজ চন্ডীপাঠের মাধ্যমে শ্রীশ্রী দুর্গা দেবীকে আমনত্রণ জানানো হবে মর্ত্যলোকে।মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্দ্বপূর্ণ অংশ। দেবীর আরাধনা সুচিত হয় মহালয়ার মাধ্যমে। মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। মহালয়া থেকে দেবীপক্ষের শুরু। মহালয়ার ষষ্ঠ দিন অর্থাৎ আগামী 28 সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপুজার মাধ্যমে আনুষ্ঠানিক সুচনা ঘটবে পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের। তবে মূলত আজ থেকেই শুরু হবে দেবী দুর্গার আগমনধ্বনি। পঞ্জিকামতে, এবার দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে। এর ফল হচ্ছে মড়ক। আর দেবীর বিদায় হবে হাতিতে চড়ে। এর ফল হচ্ছে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।
পুরাণমতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসনতে তিনি এই পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসনতী পূজাও বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদধার করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে। এ জন্য শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়।দূর্গাপজার নির্ঘণ্ট অনুযায়ী আগামী 28 সেপ্টেম্বর বৃহসপতিবার ষষ্ঠীপূজার দিনে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্পণ ও অধিবাস। 29 সেপ্টেম্বর শুক্রবার মহাসপ্তমী। 30 সেপ্টেম্বর শনিবার মহাদশমীর দিন সকালে কুমারীপূজা ও রাতে সদ্ধিপূজা। 1 অক্টোবর রোববার মহানবমী। 2 অক্টোবর সোমবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।
::::হিন্দুবল্গাররা লাড্ডু চাই:::
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন