somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্না আরা ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মহিলা জজ

১১ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

্যারিস্টার স্বপ্না আরা খাতুন ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা জজ হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। লন্ডনের একটি স্থানীয় পত্রিকায় তার এই নিয়োগের সংবাদ প্রকাশ হওয়ার পর বাঙালি কমিউনিটিতে গৌরবের অন- নেই। সম্প্রতি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে বিচার বিভাগে এ নিয়োগ দেন। লর্ড চ্যান্সেলরের সুপারিশক্রমে ব্যারিস্টার স্বপ্না আরা খাতুন এ রয়েল ওয়ারেন্টে ভূষিত হয়েছেন। আগামী নববর্ষে নবনিযুক্ত জজ হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। ব্রিটেনে তিনিই প্রথম মহিলা বাংলাদেশি যিনি জজ হিসেবে নিযুক্ত হলেন। শুধু তাই নয়, বর্তমান জজদের মধ্যে ব্যারিস্টার স্বপ্না আরা সর্বকনিষ্ঠ। জজ স্বপ্না আরা খাতুনের পদটি ডেপুটি পর্যায়ে সিনিয়র অথবা সর্বক্ষণের জন্য ডিস্ট্রিক্টস জজের নিচে। এ পদকে রেকর্ডার বলে আখ্যায়িত করা হয়। একজন রেকর্ডার ক্রাউন এবং কাউন্টি কোর্টের জজের আসনে বসবেন। সিভিল ও ক্রিমিনাল মামলার শুনানিতে সভাপতিত্ব করবেন। লন্ডন ইউনিভার্সিটির অধীনে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্বপ্না আরা খাতুন 1988 সালে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। বিগত 16 বছর ধরে তিনি আইন পেশায় নিয়োজিত আছেন। স্বপ্ন আরা বহুদিন ধরে টাওয়ার হ্যামলেটস এলাকার অনেকের লেটিগেশন মামলার নিষ্পত্তি করেছেন। উল্লেখ্য, স্বপ্না আরা খাতুনের প্রথম স্বামী ছিলেন বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। আনোয়ার চৌধুরীর সঙ্গে সম্পর্কোচ্ছেদের পর তিনি বিয়ে করেছেন ব্রিটিশ সাইমন স্টানলিকে। সাইমন স্টানলিও লিগ্যাল সার্ভিস কমিশনের একজন সিনিয়র ব্যারিস্টার। ওয়েস্ট লন্ডনে বসবাস করেন। তাদের দু'ছেলে আছে। বয়স 13 ও 3 বছর। সাবেক স্বামী আনোয়ার চৌধুরীর ঘরেও তার এক সন-ান রয়েছে। স্বপ্না আরার পৈতৃক নিবাস সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলায়। তার বাবা কমিউনিটি নেতা মিম্বর আলী ও মা সুফিয়া খাতুন। দু'জনই পরলোকগত। তার 3 ভাইও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বসবাস করেন।
জজ নিযুক্ত হওয়ায় স্বপ্না আরা খাতুন নিজেকে সম্মানিত মনে করছেন। তিনি বলেছেন, জজের পদে নিযুক্ত হওয়ায় তার বন্ধু-বান্ধব, আত্দীয়-স্বজনসহ পরিবারের সবাই খুশি। তার এই নিয়োগ বাঙালি কমিউনিটির নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ওপর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব বিস-ার করবে। এ সাফল্য দেখে তারা বিভিন্ন পেশায় সাফল্যের উচ্চশিখরে পেঁৗছানোর জন্য উৎসাহিত হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×