দেশ ডিজিটাল হয়ে গেলেও রইসুদ্দিনের বাড়িতে এখনো ডিশ পৌঁছেনি। রইসুদ্দিন সংবাদ-পাগল মানুষ। সংবাদ শুনার জন্য রইসুদ্দিনকে তাই বিটিভি-র উপরই ভরসা করতে হয়। প্রতিদিন রাত আটটার সময় রইসুদ্দিনের ঘরে বিটিভি-র সংবাদ শুরু হয় সুমধুর রিংটোনে। রইসুদ্দিনের একুশ ইঞ্চির রঙিন ওয়ালটন টিভিটা যে দেয়ালে লাগানো আছে তার বিপরীত দেয়ালে প্রতিদিন আটটায় একটা মাকড়শাকেও দেখা যায়। গত ছয়দিন থেকে মাকড়শাটা ঠিক আটটার সময় এসে হাজির হচ্ছে। সংবাদ শেষ না হওয়া পর্যন্ত একদম নড়াচড়া করে না। সংবাদ শেষ হওয়ার পরপরই সে হঠাৎ উধাও হয়ে যায়। মাকড়শাটার এই কার্যকলাপ রইসুদ্দিনের কাছে বেশ অদ্ভুত লাগে। সপ্তম দিন সে মনে মনে ঠিক করে সংবাদ শেষে মাকড়শাটার গতিবিধি লক্ষ্য করবে। কিন্তু আফসোস মাকড়শাটা সপ্তম দিন পুরো সংবাদ শেষ করতে পারে না। সংবাদের মধ্যপথে সে হঠাৎ রইসুদ্দিনের সোফার উপর ধপ করে পড়ে সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাকড়শাটার এমন অস্বাভাবিক মৃত্যু রইসুদ্দিনকে ভাবিয়ে তুলে। ভাবিত রইসুদ্দিন তার সহনশীলতার মাত্রা আবিস্কার করে বেশ বিস্মিত হয়। সে বুঝতে পারে মাকড়শার চেয়েও তার সহনশীলতা শক্তি অনেকগুণ বেশি। এই সেই মাকড়শা যার কাছে রবার্ট ব্রুস সহনশীলতার শিক্ষা নিয়েছিলো, কিন্তু সেই মাকড়শা বিটিভি-র সংবাদ ছয়দিনের বেশি নিতে পারলো না, অথচ সে মাসের পর মাস সেটা শুনে আসছে।
একটি মাকড়শার মর্মান্তিক মৃত্যু
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।