রাষ্ট্রপতি এরদোগান এ ক্যু এর পেছনে মি. গুলেন কে দায়ী করে দেয়া শেষ বক্তব্যে বলেছেন, " পেনিসেলভিনিয়াকে উদ্দেশ্য করে বলছি, এ জাতির অনেক ক্ষতি করেছেন। এখন যথেষ্ট হয়েছে। সাহস থাকলে দেশে আসুন"। উল্লেখ্য, মি. গুলেন আমেরিকার পেনিসেলভিনিয়াতে বসবাস করছেন।
# এরদোগান বিভিন্ন বিমানবন্দর গুলোতে নিজে সফর করছেন। বিদেশের সাথে সব বিমান যোগাযোগ স্বাভাবিক রাখতে তার এই প্রচেষ্টা।
# তুর্কি জনগণ এখনো রাজপথে অবস্থান করছে। রীতিমত ঢল নামছে জনতার।
# বিভিন্ন শহরে জনগনের চলাচলের সকল বাহন আজ ও আগামিকালের জন্য ফ্রি ঘোষনা।
# সংঘর্ষ থেমে গেছে।
# বুরসা শহর সেনা ডিভিশনের চীফ(সেনা প্রধান ভেবেছিলেন অনেকে) সহ প্রায় ২০০০ অধিক বিদ্রোহী সেনাকে আটক করা হয়েছে।
# বিভিন্ন শহরে প্রশাসন, সুশীল ও রাজনৈতিক নেতাদের নিয়ে নিরাপত্তা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
#সংসদ অধিবেসন চলছে ।
#জনগন বলছে ইসরায়েলের কারসাজি ।
#অনেকের মতে ফিলিস্তিনকে সহায়তার জন্য ইসরায়েলের সাথে কুটনৈতিক সম্পর্ক সঠিক ছিলনা ।
#নিহত সাধারণ সমর্থকদের জন্য আজীবন সরকারি সহায়তার আশ্বাস ।
পরিস্থিতি ১০০% সরকারের নিয়ন্ত্রনে। মানে এই যাত্রায়ও টিকে গেলেন মুসলিম বিশ্বের ক্যারিশমাটিক লিডার ও তুরস্কের তরুণ প্রজন্মের স্বপ্নের মানুষ লৌহমানব মি. রজব তাইয়্যেপ এরদোগান।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

