somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অযাচিত দূর্ঘটনা !!! প্লিজ কেউ এমনটা করবেন না। /:)/:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের এলাকায় গতকালকে একটা দূর্ঘটনা ঘটেছে। কয়েক বাসা পরের এক বাসার মেয়েটা ঠিক সন্ধ্যাবেলায় মাগরিবের আযানের কিচ্ছুক্ষন আগে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। ওকে আমি ব্যাক্তিগতভাগে চিনতাম না। কখনও দেখিনি, নাম ও জানিনা। বুঝতে পারছিনা কেন সে এটা করল।
মেয়েটা বয়সে খুব বড় না। শুনেছি একটা বেসরকারি মেডিকেল এ পড়ে। ফার্স্ট ইয়ার। স্পষ্টতই টিনএজার। এই টুকুন একটা মেয়ে এত্ত সাহস পায় কিভাবে আমার মাথায় আসেনা। হয়তবা অনিয়ন্ত্রিত আবেগ। থাকতেই পারে।
এই বয়সে তরুন তরুণীদের ভিতর মাত্রাছাড়া আবেগ থাকতেই পারে। তবে নিয়ন্ত্রনের বাইরে গেলেই সমস্যা। একটা বা দুইটা জীবন, একটা পুরা পরিবারের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ভিতরের ঘটনা জানিনা। হয়তবা বাবা মার সাথে কোন মতের অমিল হয়েছিল, হয়ত খুব সিরিয়াস কোন ব্যপার। কে জানে? কিন্তু তাই বলে এতবড় একটা পদক্ষেপ? কিভাবে?
মেয়েটাকে একটু আগে জানাজা শেষে কবরস্থানে নিয়ে যাওয়া হল। আমি বারান্দা থেকেই দেখতে পাচ্ছিলাম প্রচুর মানুষ আর সাথে কানে আসছিল মেয়েটার আত্মীয় স্বজনের কান্নাকাটি, আহাজারি।
আহা রে! গতকালকেও সে এতক্ষণে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছিল। মাত্র একটা ভুল সিদ্ধান্তের কারনে আজ তার যায়গা আর বাড়ির নরম বিছানায় নেই। সাড়ে তিন হাত মাটির নিচে শক্ত বিছানায়।

গতকাল রাতে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলো দেখতে দেখতে চমৎকার দখিনা হাওয়া অনুভব করছিলাম আর ভাবছিলাম। হয়তবা এই মেয়েটা আর তার পরিবারও এই সৌন্দর্য উপভোগ করত। কিন্তু হায়! এ কি হয়ে গেল? সামান্য একটা ভুল !!!
এই অচেনা অজানা মেয়েটার জন্য কেন যেন খুব খারাপ লাগছে। মহান আল্লাহ তায়ালা তাকে মাফ করে দিয়ে তার আত্মাকে শান্তিতে রাখুক।
তরুন তরুণী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, জীবনে কঠিন সময় আসতেই পারে, তাই বলে ভেঙ্গে পড়বেন না। প্রিয় মানুষ জনের সাথে মনোমালিন্য হতেই পারে। রেজাল্ট খারাপ হওয়ার জন্য বাবা মা বকা দিতেই পারেন। ভালবাসার মানুষটাকে কোনভাবে হারাতে হতেও পারে।
তাই বলে নিজের জীবন এভাবে বিসর্জন দেবেন? হাসপাতালে হার্টবিট দেখানোর যে যন্ত্র থাকে তার ডিসপ্লে দেখেছেন? উপর নিচ উপর নিচ করে প্রবাহমান তরঙ্গ এর রেখা দেখা যায়। রোগি মারা গেলে তা “শুন্য বিন্দুতে” একদম সোজা রেখা হয়ে যায়।
মানুষের জীবন মনস্তাত্তিক অর্থেও তাই।

If you have no Ups and DOWNs in your LIFE, then you are DEAD.



তাই আসুন, আমরা সচেতন হই। একটা সময় খারাপ গেলে হতাশ হবেন না। ভাল সময় ও আসবে। এক মানুষ ভাল না বাসলে অন্য মানুষ ভাল ভাসবে। কিন্তু জীবনটাই না থাকলে তো সবই শেষ।
প্লিজ দয়া করে কেউ এভাবে নিজের জীবন নষ্ট করার কথাও ভাববেন না।
সারাদেশে এমন অসংখ্য ঘটনা একের পর এক ঘটে চলেছে। আমাদের শিক্ষা নেয়ার সময় পেরিয়ে যাচ্ছে। সবাই সচেতন হোন। আর বাবা মা দের উদ্দেশ্যে বলছি, নিজের সন্তানকে এমন ভাবে বন্ধু বানিয়ে নিন যেন তারা তাদের কোন সমস্যার কথা অবলীলায় আপনাদেরকে বলতে পারে। আর যেন কাউকে এভাবে চলে যেতে না হয়। সবাই ভাল থাকবেন।
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×