কোনো চোখে বৃষ্টির খেলাঘর দেখেছ ?
কিংবা কারো মনের মেঘ আর আকাশের মেঘের প্রতিযোগিতা ?
কে কতক্ষণ কান্না বা বৃষ্টিকে না ঝরিয়ে ধরে রাখতে পারে নিজেকে !
জাগতিকতায় আকাশের মেঘ পরাজিত হয় বারবার,
হয় মনের মেঘের জয়
তবে...
বাষ্পরুদ্ধ জমাট আঁধারের মতো সে মেঘ
অস্তিত্বকে আচ্ছন্ন করে রাখে...
চেতনাকে করে অন্ধ, মূক, বধির।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


