somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজা কলমের আর্বিভাব

২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় ব্লগারবৃন্দ,

শুভ বিকাল।
ব্লগে আমার এই প্রথম আগমন।
আপনাদের সহযাত্রী হয়ে ভাবের লেনদেনই মূল উদ্দেশ্য । মানুষ হিসেবে প্রত্যেকের নিজস্ব চিন্তা চেতনা আছে, যা সবার সাথে ভাগাভাগি করার মাঝে আছে অশেষ আনন্দ। তথ্যপ্রযুক্তির সন্তান ব্লগ এনে দিয়েছে এ সুযোগ। অতএব ব্লগারদের মেলায় আমার এ অভিযাত্রা । (..... পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানী !)

বলা হয়, বাঙালি সমাজে কাক এবং কবির সংখ্যা প্রায় কাছাকাছি । আমারও কবিতা লিখার বাতিক আছে। (... দোহাই পালাবেন না ।)

কবির কলমকে নিয়ে তাজা কলমের কবিতাটি কেমন লাগলো, অকপটে মন্তব্য করুন।


কবির কলম
তাজা কলম

নিষেধের তর্জনী চারদিক -
বাঁধ ভাঙ্গা জোয়ারের মতোন তবুও
কবির কলমের উত্তাল গতি ।

কবির মনোভূমে ঈশ্বরের বাস
কবি তো ঈশ্বর; যতই সীমায়িত হোক
তার শিল্পিত সৃষ্টির সুনীল দিগন্ত।

দূর্বাশা মুনির মতো যতই চোখ রাঙাও
কিংবা গড়ো চীনের প্রাচীর চারপাশ
ঈশ্বর কি কোন বাধা মানবে?

কবির হাতে ঈশ্বরের কলম
দিবালোকে দিব্যরথে তেজোদ্দিপ্ত
কবির সত্য শব্দ উচ্চারণ;
দ্বিপ্রহরের সূর্যের মতোই কবির কবিতা
প্রখর প্রত্যয়ী, সদা ভাস্বরিত -
তাকে তুমি রুখবে কি করে?




সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৬
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×