আমার নববর্ষ পালন।
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.১.১০
ডিজিটাল টাইমে আমি খুব সকালে উঠতাম। মানে ৬.৩০ আরকি। সকালে উঠে হাত মুখ ধুয়ে নামায পড়ে মাকে সকালের নাস্তা তৈরিতে হেল্প করলাম।
যেহেতু ক্লাস ছিল না তাই বাড়ি ছিলাম। আমি বাড়ি থেকেই ক্লাস করি। ছোট বোন বল্ল আপা আজ বাড়িতে পিকনিক করলে কেমন হবে? আমি বল্লাম , চল পিকনিক করি।
আব্বুকে আমি ও আমার বোন দুইজনে বাজারের লিষ্ট দিলাম। প্রথমে চিন্তা করেছিলাম খিচুড়ির সাথে গরুর মাংশ ভোনা হবে। কিন্তু আব্বু বল্ল , খিচুড়ি না করে বিরিযানি করলে ভালো হবে।
সেই হিসাবে লিস্ট দিলাম। আব্বু বাজার করে আনল। সাথে আনল আমার লিস্ট ছাড়া দই। সবাই (আমার পরিবার) যে কি মজা করলাল তা বলে বোঝানো যাবে না। যে আব্বু কখনও রান্নার সময় রান্না ঘরে আসে না , সেই আব্বু আমার ও আমার বোনের সাথে মাংশ টুকরো করেছে, পিয়াজ কেটে দিয়েছে। যা আমি কখনও ভাবতাই না। মা শুধু আমাদের ডিরেকশন দিয়েছে। এই বেশি লবন দিস না। আস্তে করে জ্বাল দে । এখন মাংশ দে ইত্যাদি ইত্যাদি। আজ ছিল মা'র একদম ছুটি। আমাদের এ আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আরো আগেই এ পোষ্ট দিতাম। কিন্ত পরের দিনই রাজশাহী যেতে হয়েছিল তাই আজ দিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন