somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব ফোনের জন্য এক চার্জার

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউরোপের বাজারে আসছে নির্দিষ্ট ডিজাইনের মোবাইল ফোন চার্জার, যার সাহায্যে যেকোন কোম্পানির মোবাইল সেট চার্জ করা সম্ভব৷ ব্যবহারকারীরা এর সুফল ভোগ করতে শুরু করবে ২০১০ সাল থেকেই৷

ইউরোপীয় কমিশন বলছে, কোম্পানিগুলোর মধ্যে সোমবার এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷

এনা গেল্ তিন দিন বাসার বাইরে৷ সঙ্গে মোবাইল ফোন থাকলেও তা বন্ধ ৷ কারণ চার্জ নেই৷ আর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হবার সময় চার্জার নিতেও ভুলে গেছে সে৷ হাতের কাছে বন্ধু বান্ধব সবার মোবাইল থাকলেও তাদের চার্জার সে ব্যবহার করতে পারছেনা৷ কারণ তাদের কাছে ভিন্ন ভিন্ন মডেল এবং কোম্পানির চার্জার৷ এ সমস্যা তার একার নয়৷ আরো অনেকের৷ আর তাই সমস্যা সমাধানের জন্য ইউরোপের মোবাইল ফোন কোম্পানিগুলো এগিয়ে এসেছে৷



বিশ্বে বহুল ব্যবহৃত কোম্পানি গুলোর মধ্যে নোকিয়া, মোটরলা, স্যামসুং, সনি এরিকসন বা এ্যাপেল সবাই রয়েছে চুক্তির নামের তালিকায়৷ কোম্পানিগুলো বলছে, মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমান পৃথিবীতে কঠিন৷ বলা চলে মোবাইল হচ্ছে নিজের ছাঁয়া৷ সব সময় সাথে সাথে চলে৷ কেউ কেউ আবার বিভিন্ন কোম্পানির নানা লোভনীয় অফারস গ্রহণ করে কম দামে কয়েকটি ফোন ব্যবহার করেন৷ কিন্তু সমস্যা হয় একটিই ৷ তা হচ্ছে এক ফোনের চার্জার অন্য ফোনে ব্যবহার করা যায় না৷ তাই অনেকেই অসুবিধায় পড়েন৷ আর এই সমস্যার সমাধানের জন্য এই ধরণের চুক্তি৷

ইউরোপীয় ইউনিয়নের শিল্প বিষয়ক কমিশনার গুন্টার ফ্যারহয়গেন বলছেন, এধরণে চার্জার শুধু নতুন তৈরি হওয়া মোবাইল ফোনগুলোতে থাকবেনা৷পুরোন সব মোবইল ফোন, ল্যাপটপ এবং ক্যামেরাতেও যেনো একই ধরণের চার্জার ব্যবাহার করা যায় তারই পরিক্ল্পনা রয়েছে তাদের৷



এদিকে মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মাইক্রো ইউএসবি প্লাগ ব্যবহার করবে নতুন ফোন তৈরির জন্য ৷এই ধরণের চার্জার একদিকে যেমন ক্রেতাদের বাড়তি ঝামেলার হাত থেকে বাচাঁবে তেমনি পাশাপাশি নির্মাতারা চার্জার তৈরির ক্ষেত্রে বিশাল অংকের টাকা বাচাঁতে পারবে৷ মোবাইল ফোন কোম্পানিগুলো বলছে, তারা এই ধরণের অভিন্ন চার্জার তৈরি করতে পারলে উতপাদিত চার্জারের সংখ্যা অর্ধেকে নেমে আসবে৷

বর্তমানে ইউরোপকে বিশ্বের সর্বাধিক মোবাইল ফোন ব্যবহারকারী দেশ হিসাবে ধরা হয়, যার সংখ্যা ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন৷ কোম্পানিগুলো হিসাব মতে, প্রতি বছর মোবাইল বিক্রি হয় ১৮৫ মিলিয়ন৷


source: internet
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×