somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডিসেম্বরে গাজায় হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ বৃহস্পতিবার এক রিপোর্টে এই মানবাধিকার সংস্থা অবশ্য হামাসের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছে৷

রিপোর্টে সবচেয়ে বড় হয়ে যে সত্যিটা বেরিয়ে এসেছে তা হলো, প্যালেস্টাইনের সাধারণ মানুষের নিদারুণ অসহায়ত্ব৷ গত ডিসেম্বরের ২২ দিনের ওই যুদ্ধের খুঁটিনাটি দিক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থাটি বলেছে, ইসরায়েল একাধিক উপায়ে যুদ্ধাপরাধ করেছে৷ একটু অন্যভাবে হলেও, হামাসও একই অভিযোগে অভিযুক্ত৷ তবে দুই পক্ষের অপরাধেরই প্রত্যক্ষ বা পরোক্ষ শিকার ছিল প্যালেস্টাইনের সাধারণ মানুষ৷



ইসরায়েলের বিরুদ্ধে যু্দ্ধাপরাধের বেশ কিছু প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি৷ প্রথমটি হলো, ফিলিস্তিনিদের কোনো ঘরে আটকে রেখে মানবপ্রাচীর হতে বাধ্য করা৷ তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, বেসামরিক লোক হত্যা করা৷ রিপোর্টে দাবি করা হয়, কিছু মৃত্যুকে ইচ্ছাকৃত হত্যাকান্ড মনে করার কারণ খুঁজে পাওয়া গেছে৷

হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্র বিশেষজ্ঞ মার্ক গার্লেস্কো-ও মনে করেন সব বেসামরিক লোকের মৃত্যু অনিচ্ছাকৃত হতে পারেনা৷ তিনি বলেছেন, অপারেশনের সময় কমপক্ষে ৮৭ জন সাধারণ প্যালস্টাইনী ইসরায়েলের আইনবহির্ভূত গুলিবর্ষনে মারা গিয়েছিল৷অথচ যেসব গোলাবারুদ তারা ব্যবহার করেছে, যেরকম ঘাঁটি থেকে তারা গুলি চালিয়েছে সেগুলো একেবারে নিখুঁত এবং স্বতন্ত্র ছিল৷ কোনো সেনাবাহিনী এর চেয়ে ভালো কিছু আসলে আশা করতে পারেনা৷ ইসরায়েলি সেনাবাহিনীর জন্য লক্ষ্যবস্তু ঠিক করাও ছিল সহজ৷ কোথায় আঘাত হানা হবে, বেসামরিক লোকজনকে নাকি প্রতিপক্ষ বাহিনীকে ব্যবহারকারীকে তার নিখুঁত দিকনির্দেশনা দেয়ার ব্যবস্থা ওই অস্ত্রগুলোতেই ছিল৷



ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরেকটি অভিযোগের কারণ ঘনবসতিপূ্র্ণ এলাকায় সাদা ফসফরাস শেল ছোঁড়া৷

অন্যদিকে হামাসের বিরুদ্ধে অভিযোগ, তারা দক্ষিণ ইসরায়েলের দিকে শত শত রকেট ছুঁড়েছে৷ একে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে রিপোর্টে আরো বলা হয়, আবাসিক এলাকায় অস্ত্র, গোলাবারুদ মজুদ করে, সেখান থেকে যুদ্ধ পরিচালনা করে হামাস ফিলিস্তিনি জনগণের জীবন ঝুঁকির দিকে ঠেলে দিয়েছিল৷



ইসরায়েল অবশ্য বরাবরের মতই বলেছে, এ রিপোর্ট ভারসাম্যহীন, বিকৃত৷ অন্যদিকে হামাস বলছে, রিপোর্টে খুনী এবং খুনের শিকার --- দু পক্ষকেই এক কাতারে দাঁড় করানো হয়েছে৷

প্যালেস্টাইনের এক রাজনীতিবিদ এবং চিকিৎসক মুস্তাফা বারগুতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করা উচিত৷ তিনি বলেন, হ্যাঁ, আমরা আসল সত্যিটা জানতে চাই, তবে সঙ্গে এ-ও চাই যে সত্যটা জানার পর বিশ্বসম্প্রদায় প্রতিক্রিয়া ব্যক্ত করুক৷ ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন তারা আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে৷ এটা মেনে নেয়া যায়না৷ আন্তর্জাতিক এবং মানবাধিকার সংক্রান্ত আইনের প্রতি ইসরায়েলের এই অবজ্ঞা কারো কাছেই মেনে নেয়ার মতো হতে পারেনা৷ আমি তো বলবো, এমন চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে৷''

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×