somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়াইন ফ্লু অপ্রতিরোধ্য: জাতিসংঘ

০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন সোয়াইন-ফ্লু এখন অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে৻

মেক্সিকোয়, যেখানে প্রথম এই রোগের প্রকোপ দেখা দেয়, সেখানে বিশ্ব নেতাদের এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, মার্গারেট চ্যান, এ কথা বলেন৻

মেক্সিকোয় প্রথমবারের মতো সোয়াইন ফ্লু ধরা পড়ার পর দুই মাস পার হয়েছে৻ তারপর থেকে এই ভাইরাস অল্প ক‘দিনেই একশর মতো দেশে ছড়িয়ে পড়েছে৻ আক্রান্ত হয়েছে সত্তর হাজারের মতো মানুষ আর এ পর্যন্ত মারা গেছে তিনশর মতো৻

বেশিরভাগ ক্ষেত্রেই এই সংক্রমণের ঘটনা বেশ সাদামাটা৻ তবে এই ভাইরাস এতো দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেটা নিয়েই স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ৻

সোয়াইন ফ্লু ঠেকাতে কি ধরণের ব্যাবস্থা নেওয়া যায় এবং এ পর্যন্ত কি ধরণের অভিজ্ঞতা হয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশেষজ্ঞরা মেক্সিকোর কানকুনে সমবেত হয়েছেন৻

প্রথম দিনের বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান, স্পষ্ট করে দুটি উপসংহার টেনেছেন৻

তিনি বলেছেন, এই H1N1ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রন করার চেষ্টা অর্থহীন, এটা থামানোর মতো নয়৻

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মেক্সিকোকে নিরাপদ গন্তব্য বলেই উল্লেখ করেছেন যেখানে এই ভাইরাসে এখনো পর্যন্ত সবচে‘ বেশি মানুষের মৃত্যু হয়েছে৻

যেভাবে পরিস্থিতির সামাল দেওয়া হয়েছে তার জন্যে মার্গারেট চ্যান মেক্সিকোর প্রশংসা করেছেন ৻

তিনি বলেন সারা বিশ্বের কাছে মেক্সিকো আগাম সতর্ক বার্তা পাঠিয়েছে৻

এই ভাইরাসের বিষয়ে কতো দ্রুত এবং স্বচ্ছভাবে রিপোর্ট করা যায়, এর বিরুদ্ধে কতোটা কার্যকর উপায় ব্যাবস্থা নেওয়া যায়, কতো সহজে ও আন্তরিকতার সাথে এ বিষয়ে তথ্য অন্যদের সাথে ভাগ করে নেওয়া যায়, মেক্সিকো তার একটা নমুনা তুলে ধরেছে৻

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে, এই ভাইরাস এখন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে৻

চিলিতে ১৫ এবং আর্জেন্টিনায় ২৬ জন প্রান হারিয়েছেন৻ ব্রিটিশ সরকার বলছে যে, আগামী মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে দিনে এক লাখের মতো মানুষ আক্রান্ত হতে পারে৻

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসে আক্রান্ত মানুষ কোনো ধরণের চিকিৎসা ছাড়াই সেরে উঠছেন৻

এবং আগামী মাসেই এই ভাইরাসের জন্যে একটি টিকা পাওয়া যাবে, অবশ্যই পরীক্ষামূলকভাবে৻ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ হলো যে এই ভাইরাস পরিবর্তিত হয়ে মারাত্মকও হয়ে উঠতে পারে৻

তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপদেশ একই৻ এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র সহজ উপায় হলো- সবসময় হাত ধোয়া এবং অন্য কারো সাথে থাকার সময় কাশি ও হাঁচি দেওয়া থেকে বিরত থাকা৻
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×