somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ কোটি বছর আগের ডাইনোসরের সন্ধান লাভ

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তিনটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন৷ শুক্রবার সরকারি সূত্রে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার জনবিরল এলাকা উইনটন থেকে এসব কংকাল পাওয়া গেছে।

বিজ্ঞানীদের ধারণা, এসব ডাইনোসর প্রায় ১০ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করতো৷ ‘পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান' এর সাময়িকীতে এসব ডাইনোসরের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এদের মধ্যে একটি ব্যাঞ্জো প্রজাতির মাংসাশী ডাইনোসরের দেহাবশেষ৷ এটি দুই মিটার লম্বা এবং এর প্রত্যেক হাতে তিনটি করে দীর্ঘ ও চিকন খাঁজ কাটা নখর রয়েছে৷ ব্যাঞ্জো প্রজাতির ডাইনোসরগুলোকে সেসময়ের চিতাবাঘ বলা যায়৷ অভিমত, কুইন্সল্যান্ড জাদুঘরের জীবাশ্মবিদ স্কট হকনালের৷ তিনি মনে করেন, ঐ ডাইনোসরগুলো ছিল হাল্কা এবং ক্ষিপ্রগতির৷ ওরা খোলা ময়দানে তাদের শিকারদের তাড়া করে ধরতো৷

এছাড়া অপর দু'টি দেহাবশেষ উদ্ভিদভোজী ডাইনোসরের৷ একটি ক্ল্যান্সি এবং অপরটি ম্যাটিল্ডা প্রজাতির যাদের দেহ বেশ লম্বা৷ হকনালের মতে, ব্যাঞ্জো এবং ম্যাটিল্ডা সম্ভবত শিকারজীবী প্রাণী ছিল৷ আর এক পর্যায়ে ওরা নিজেরাই শিকারে পরিণত হয়৷ পশ্চিম কুইন্সল্যান্ডের উইনটন এলাকায় মাটির নিচে তাদের দেহাবশেষ পাওয়া গেছে৷ তাঁর ধারণা, প্রায় ৯ কোটি ৮০ লক্ষ বছর আগে সেখানে শুকিয়ে যাওয়া কোন জলাধারে তাদের একসাথে পুঁতে রাখা হয়েছিল৷ আর উইনটনেই ১৮৮৫ সালে কবি ব্যাঞ্জো প্যাটেরসন রচনা করেছিলেন তাঁর বিখ্যাত গান ‘ওয়াল্টজিং ম্যাটিল্ডা'৷

কুইন্সল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী এ্যানা ব্লিগ বলেন, এসব আবিষ্কার অস্ট্রেলিয়ায় প্রাগ-ঐতিহাসিক যুগের বিজ্ঞান চর্চার প্রধান সাফল্যের নমুনা৷ ব্লিগ উইনটনে প্রাকৃতিক ইতিহাস বিষয়ক জাদুঘরে ‘অস্ট্রেলিয়ান এইজ অব ডাইনোসরস' শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন৷ ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির অধ্যাপক রড ওয়েলস এর মতে, মেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্মবিদ্যার গবেষণার জন্য অস্ট্রেলিয়া একটি চমৎকার ময়দান৷ এমনকি প্রায় উত্তর আমেরিকার সমপরিমাণ অঞ্চল যা এখনও অনুসন্ধানের বাইরেই রয়ে গেছে৷

উল্লেখ্য, উইনটন জীবাশ্মবিদদের জন্য একটি গুপ্ত ভাণ্ডার হিসেবে পরিগণিত হয়ে আসছে৷ ২০০১ সালে সেখানে স্থানীয় এক কৃষক ভেড়া চরাতে গিয়ে একটি ডাইনোসরের জীবাশ্ম পেয়েছিলেন৷ তবে এবারের আবিষ্কার অস্ট্রেলিয়ায় গত ২৮ বছরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ হকনালের প্রত্যাশা, এই খাদের আশপাশে আরো শত শত জীবাশ্ম পাওয়া যাবে৷ তবে সেসব আবিষ্কারের জন্য আমাদের ভালোমত প্রস্তুতি নিতে হবে৷ মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটির জীবাশ্মবিদ বেন কিয়ার প্রায় একই সুরে বলেছেন, এই আবিষ্কার অস্ট্রেলিয়ার ডাইনোসর এবং তাদের পরিবেশ নিয়ে নতুন করে গবেষণার পথ উন্মোচন করে দিয়েছে৷

সুত্রঃ Deutsche Welle
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×