somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াজ আর আলেম ওলামাগণ

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেসব জায়গায় আমি অধম ছোটবেলা থেকে বাস করে এসেছি সে জায়গাগুলোর উপর ওয়াজের কারনে আমি ত্যাক্ত-বিরক্ত,নির্যাতিত,নিপীড়িত,লান্চিত..সরি,লান্চিত না,বন্চিত;শান্তির ঘুম থেকে বন্চিত হয়েছি বহুবার,বহুরাত।জিজ্ঞেস করুন কিভাবে,বলছি।
ছোটবেলা ছিলাম ছোট জায়গায়,মফস্বল শহরে।শীতকাল আসলেই বাড়ি থেকে একটু দূরে ধানের জমি খালি থাকতো,সেখানে রাতের বেলা দশদিগন্তকে শোনানোর ব্যবস্হা করে ওয়াজ শুরু হতো।শীত ছাড়াও হতো, যেকোনো দিন বিকাল বেলায় ঘোষণা দেয়া হতো "আজ রাতে আমাদের মাঝে উপস্হিত হবেন উপমহাদেশের নয়নমনি,জগদ্বিখ্যাত,বিশিষ্ট ওলামা অমুক...
"ব্যস,রাতের ঘুম শেষ বিশিষ্ট ওলামা অমুকের গলার সুমধুর সুরেলা কন্ঠের ঝংকারে।সবচে' খারাপ যা তা হলো,আপনি যে জেগে থেকে উনাদের বিতরণকৃত জ্ঞান আহরণ করে ধন্য হবেন..নৈব নৈব চ!কারন কিছু দূর থেকেই বক্তব্য আর কিছু বোঝা যায়না,খালি দূর্বোধ্য কান ফাটানো গগন বিদারী চিৎকার ছাড়া কিছুই আপনি বুঝবেন না। তাহলে কেন এই শাস্তি দেয়া বলুন?দেশের কোন আইনে??:((আর ধর্ম কি বলে?ধর্ম তো অন্যের ঘুম নষ্ট করে কুর'আন জোরে পড়তেও নিষেধ করে!"Sometimes, it is Makruh (reprehensible) to recite the Qur’an as when one recites it in a loud voice disturbing other reciters or worshippers, or annoying those who are sleeping. "http://companionofquran.com/category/manners-towards-the-quran/
ধর্ম আরো বলে, Narrated Anas bin Malik (رضي الله عنه‏) :

The Prophet (صلى الله عليه وسلم) said, “Facilitate things to people (concerning religious matters), and do not make it hard for them and give them good tidings and do not make them run away (from Islam).”

[Sahih Bukhari, Volume 1, The Book of Knowledge, No. 69]

তো আমরা মুসলিমরা যদি এভাবে চিল চিৎকার করে মানুষের রাতের ঘুম হারাম করতে থাকি, তবে মানুষ ধর্মের কাছে আসবে না উল্টা হবে?একজন অমুসলিম যদি ঠিক ওয়াজের মাঠের পাশে বাস করেন,তার কি প্রতিক্রিয়া হবে??
এরপর এলাম সিলেট শহরে।সেখানে দরগাহর মাঠে সাঈদী সাহেব এবং প্রখ্যাত আলেমদের প্রায়শ: গগনবিদারী সুরেলা ওয়াজ..আবার ঘুম হারাম!:(( এরপর এখন উত্তরা,ঢাকা..এখানেও একই না হলেও বিরক্তি উদ্রেক করার মতো যথেষ্ট ওয়াজ দূষণ বিদ্যমান/:)
এখানে আবার গোদের উপর বিষফোঁড়ার মতো মাঝেমাঝে হিন্দুদের ভজন আর কোথায় কিসের যেন গান বাজনাও শুরু হয়ে যায় রাতব্যাপী..হাহ্‌!অভাগা যেদিকে চায়,সাগর শুকায় যায়(আমার বেলায় চায় না,যায় হবে):((
বি:দ্র: কাল রাতেও মাঝরাত পর্যন্ত ওয়াজ ছিলো আর তারপর শুনলাম বিজয় দিবসের গান..সারারাত গান না বাজালে দিবসটির প্রতি শ্রদ্ধা কমে যাবে কি?জাতির কাছে আর দেশের শব্দদূষণ আইনের(আছে কী!)কাছে প্রশ্ন রইলো।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১২
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।

* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×