somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকড়সার ফাঁদ

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম পর্ব

একাব্বার মাস্টার রাসুকে বিদায় দিয়ে স্কুলের আঙ্গিনায় আসতেই চেয়ারম্যানের সাথে দেখা। যে কিনা অশিক্ষিত, তিনবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পদাধিকার বলে সেকেন্দার আলী হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। স্কুলের নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণে ষড়যন্ত্রে ব্যস্ত।মাস্টারকে দেখে- কই মাস্টার কই যান?
মাস্টার : আসসালামুআলাইকুম,
চেয়ারম্যান : ওয়ালাইকুম, তা কেমন চলছে স্কুল?
মাস্টার : জ্বি তা, ভালোই।
চেয়ারম্যান : ভালো অইলেই ভালো। সব ভালো যার, শেষ ভালো তার। না কি মাস্টার?
মাস্টার : তা- আপনি আজ হঠাৎ?
চেয়ারম্যান : আইসা পড়লাম, সময় ঠিকমত পাই না। চারদিকে রাস্তা আর রিলিফের মেলা কাইজ কাম। তবে দায়িত্ব বলে
কথা। সবাই মিল্লা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বানাইয়া দিলো, নাও করতে পারলাম না। যাইক সে সব কথা, আমার পোলা সরাপত নাকি ফ্যাইল মারছে?
মাস্টার : জ্বি, অংক আর ইংরেজীতে অনেক কাঁচা।
চেয়ারম্যান: তাতে কী? বাংলায়তো পাশ করছে। পোলাপান মানুষ, কান্দাকাটি করে, প্রমোশনটা দিয়া দিয়েন। আর যেন কি কইতে আইছি? ও হে মনে পড়ছে, কাইল স্কুল বন্ধ।
মাস্টার : কাল স্কুল বন্ধ! আর আমি কিছুই জানলাম না?
চেয়ারম্যান: এখনতো জানলেন, ঘটনাটা অইতাছে গিয়া আমার ছোড মাইয়াটার আকিকা, বাড়ীতে এত মানুষের জায়গা কই? তাই ভাবলাম স্কুলেই কামটা সাইরা লই। তো আপনি আইসা চাইরটা খাইয়া যাইয়েন আর কি।
মাস্টার : না মানে কাইল থেইক্যাতো পোলাপানের ফ্রিটেষ্ট পরীক্ষা।
চেয়ারম্যান : একটু অসুবিধাতো অইবোই। আর পোলাপানের পাশের যে রেজাল্ট সেটাতো আমি জানি।
মাস্টার : এটা ভুল ধারণা। পাশের উপর লেখাপড়ার মান নির্ভর করে না। ক্লাশ আর কয়দিন পায়। সারা বছরতো আপনাগো সবার অনুষ্ঠান লাইগাই আছে।
চেয়ারম্যান: মাস্টার, আমি স্কুলের সভাপতি, আমার টেকায় আপ্নাগো বেতন চলে। আমি ব্যাবসা বুঝি। ট্যাকা নিবেন, আর পাশ গইন্যা বুঝাই দিবেন। স্কুলের মাষ্টার রাখছিতো সে জন্যই।
মাস্টার : মাফ করবেন, জনাব। স্কুল জ্ঞানের জন্য। ব্যবসা অন্য জিনিস। আমার দাদা সেকান্দর মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা। স্কুলতো এক বিঘার উপরে, বাকি চার বিঘা গেলো কই?
চেয়ারম্যান : ধ্যুর মিয়া, সবসময় খালি একই প্যাচাল। কবে কোন আমলে ঘি খাইছেন- এখনও তুড়ি শেষ অয় না। দেখেন গিয়া কত জমিদারের নাতী পুতি রাস্তায় রাস্তায় ঘুইরা বেড়ায়। লেখা পড়া না করলেও শিক্ষার মর্ম আমি বুঝি।
আর বুঝি বইলাই- আপনারে স্কুলের চাকুরিটা দয়া করে দিছি। আর হুনেন, একটু পরেই ডেকোরেশনের লোক আইবো। স্কুলের তালাটা খুইলা দিয়া যাইয়েন।

বিঃদ্রঃ কোলনগুলো স্পেস দিয়ে সমানে লিখার চেষ্টা করছি। পোষ্ট প্রিভিউতে এমনটি দেখায়।
এ বিষয়ে বিজ্ঞদের সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×