কখনো এক রাতে, রাতের অন্ধকারে কেউ একজন বৃষ্টিতে ভিজার কথা বলেছিল। এক সাথে ভিজব ভেবে রেখেছি আমি।
হাতে হাত ধরে পায়ে পায়ে চলে যাব অনেক দূর ।
.
সে পাশে নেই , বৃষ্টি আছে ।
একাই ছুটে চলছি বৃষ্টির আহব্বানে।
.
ওই তো হাতছানি দিয়ে ডাকছে আমায়।
ছুটে চলেছি .... ওই তো দেখা যায়।
.
—কোথায় হারিয়ে গেল!
.
রাতের রাস্তায় ছুটতে ছুটতে ... খুজতে খুজতে ক্লান্ত আমি।
হাইওয়ে ধরে হাটছি ...আর পারছি না ...
.
ওই দূরে আবছা আলো দেখা যায়,
কে আসে ?
তুমি নওতো ।
.
.
—————————
প্রাইভেট কারের ধাক্বায় হাত ভেঙ্গেছে এক ইনসমনিয়া ও হ্যালুসিনেশনে আক্রান্ত এক রোগীর । রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাইওয়েতে হাটছিল সে।
হঠাৎ প্রাইভেট কারের সামনে এসে পড়ে তথা কথিত পাগলটি।
বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় ব্রেক করার পড়েও গাড়িটি চলে এসেছিল কিছুটা পথ।
——————————
দেখব না আমি
শুনব না কিছু
বলব না আর
তবুও
বেচেঁ থাকব।
বেঁচে থাকার প্রমিস করেছি আমি।
বেচেঁ-যে থাকতেই হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




