somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

ঘোরতর অকবিতা সমগ্র।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১)তোমার বাদামী শরীর দৌড়ায়... তোমার শরীর থেকে ছায়াপথে খসে পড়ে মুঠোমুঠো লাইট গার্নিয়ার...

২) তোমার জ্যামিতিক শরীরের বদৌলতে আমার পিথাগোরাস হয়ে ওঠার কথা ছিল।

৩) সিলিংয়ে ঝোলা লাশ পেন্ডুলামের মত দোলে..
ইশ্বরের বয়স বাড়ে, মহাশূন্যের বয়স বাড়ে...
লাশের বয়স বাড়েনা! তার বয়স বাড়লে পেন্ডুলাম থামবে, সময় থামবে, ইশ্বর থেমে যাবেন। তাই লাশের বয়স বাড়েনা!

৪) তুমি দেখতে কারো মত না
শুধু আয়না তোমার মত...
তোমার কি বলতে ইচ্ছে হয়না পৃথিবীর সব আয়নায় ফাটল ধরুক?

৫)জন্মান্ধ আমাকে কানামাছি খেলার লোভ দেখাস না...
আমি চোখ খোলা রেখেই দিনকে রাত করে দেবার ক্ষমতা নিয়ে জন্মেছি...
আমার অক্ষমতা শুধু তোমার আমার কান্নাগুলো অন্ধত্বের অযুহাতে দেখিনা

৬) কর্কট রোগে ভোগা বালিকার সাথে পাল্লা দিয়ে পৃথিবীর আয়ু কমে আসার আন্তঃসম্পর্ক প্রতিপাদনে ব্যর্থ হয়ে ইশ্বর আত্বহত্যা করেছিলেন।

৭) নিঃসঙ্গতায় ভোগা পৃথিবীর সব মানুষের আয়না কথা বলতে শিখুক। মাঝরাতে সেন্ট্রাল এয়ারকন্ডিশনারের ভেতর থেকে নির্গত হোক প্রাক্তন প্রেমিকার নিঃশ্বাসের মত ঝাঁঝালো বারুদ।

৮) প্যারাফিন মোড়া লাশ
পলিথিন মোড়া আকাশ
যা প্রয়োজন বেছে নাও।

৯) কেন ভরদুপুরে মাতাল যুবকের মাথার উপর দিয়ে মেট্রোরেলের চারটে চাকা চলে গেল?

১০) স্রোতহীন হাইওয়েতে আটকে থাকা নির্জনতা চিরে আওয়াজ ওঠে। হৃদয় খন্ড খন্ড হচ্ছে। কন্টিনেন্টাল ড্রিফটত! কাঁটাতার উঠবে!

১১)যদি কাচের চারটে দেওয়াল মাঝরাতে জ্বরে ভোগে?

১২) দাবানলের মত নিকোটিন ছড়িয়ে পড়ে হৃদপিন্ড ছাপিয়ে বহুদুর...বহুদিনকার আগের কোন কৃষ্ণকার গহ্বরের টানে....

১৩)ব্যক্তিগত লাশ কাধে নিয়ে সমাধি হাতড়ে বেড়াই..

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×