somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করলে 'তাকে' ভুলব? (পার্ট-১ঃ দ্যা বল অফ গ্রিফ)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, আপনি সঙ্গত কারণেই 'বিশেষ' কাউকে ভুলে থাকার বা ভুলবার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পারছেননা। হয়ত 'তার' সাথে আপনার প্রায়ই দেখা হয়, হয়ত হয়না। কিন্তু যে কারণেই হোক, উঠতে-বসতে তাকে আপনি প্রচণ্ড মিস করছেন। কোনো কিছুতে মন দিতে পারছেননা, ঘুরে ফিরে তার কথাই কেবল মনে হয়, বুকের ভেতর একটা অদৃশ্য গহ্বর, অদ্ভুত একটা শূন্যতা বোধ হয়...
আপনার হয়ত তখন মনে হবে, What if I can't ever get over him/her?

একজনকে সম্পূর্ণ রূপে ভুলে যাওয়াটা আসলে বাস্তবিক অর্থে অসম্ভব। তাহলে getting over someone বলতে আসলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এমন একটা পর্যায়ে আপনার পৌছাতে হবে- যখন সে আপনাকে আর define করছেনা, যখন তার কথা মনে আসলে বা চিন্তা করলেই আপনার বুকের ভেতর অসম্ভব সেই কষ্টটা কিংবা শূন্যতাটা তৈরি হবেনা।


Bereavement counselling এ এই ব্যাপারটা ঠিকমত বুঝানোর জন্য একটা চমৎকার উদাহরণ দেয়া হয়ে থাকে, যা "Yellow-ball-in-a-glass" এনালজি হিসেবে পরিচিত। এনালজিটা এরকম যে, ধরুন- হলুদ বলটি grief বা তীব্র শোক, বিষাদ, মনোস্তাপ বা দুঃখকে রিপ্রেজেন্ট করছে, আর গ্লাসটি দ্বারা প্রতীকী অর্থে জীবন বুঝানো হচ্ছে। ধরুন, হলুদ বলটা এতই বড়, যে গ্লাসটিতে তা কোনোভাবে আঁটল, কিন্তু গ্লাসে আর খুব বেশি জায়গা বাকি নেই। আপনার শোকের মাত্রাটা এখন এতই প্রকট যে আপনার পৃথিবীতে এখন দম ফেলবার, একটু নিজের দিকে তাকাবার কিংবা অন্য কিছু চিন্তা করারও উপায়/ফুরসৎ নেই। এখন কিছুটা সময় পার হবার পর, হয়ত মাস ছয়েক বা এক বছর পার হবার পরে আপনার শোকের প্রকটতা কিছুটা কমল। হলুদ বলটাও সাইজে একটু সঙ্কুচিত হল, তার মানে বলটা এখন অন্তত এমন একটা সাইজে এসেছে যে গ্লাসটার ভেতরে কিছুটা হলেও বাড়তি স্থান ফাঁকা হয়েছে। এর মানে হল, আপনার কষ্টটা একটু হলেও কমেছে, এবং এই এট্টুখানি কমার ফলেই এখন আপনার অন্তত অন্যকিছু করবার মতো পথটা তৈরি হয়েছে। আরো কিছুটা সময় পর, হয়ত ২-৩ বছর পরে বলটা এখন এমন একটা সাইজে এসেছে, যে গ্লাসের ভেতর সেটাকে দিব্যি রাখা যাচ্ছে, এবং বলটা গ্লাসে আঁটবার পরেও বেশ অনেক খানি জায়গা এখন ফাঁকা থাকছে! তার মানে কি দাঁড়াল?
কিছু সময় পরে আপনার কষ্টটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে, যখন আপনার সমস্ত পৃথিবী জুড়ে শুধু সেটাই একমাত্র বিষয় হয়ে দাঁড়াবেনা, বরঞ্চ আপনার ছোট্ট জগতটার অনেক কিছুর সাথে সেটাও একদিন চাপা পড়ে যাবে, পড়ে থাকবে গ্লাসের তলায় তলানির মতো হয়ে। ওই পর্যায়টাতে আপনি যখন পৌছাতে পারবেন, আপনি তখন অনেক কিছুই করতে পারবেন, বুকের ভেতরে আগে যে অদ্ভুত দম আটকে যাবার মতো অনুভূতিটা হতো, সেটা তখন আর থাকবেনা। নিজেকে যখন ব্যস্ত রাখবেন, অনেক কিছুর সাথে হলুদ বলটাও তখন ক্ষুদ্র ক্ষুদ্র হতে হতে একসময় ছোট্ট একটা কিছুতে পরিণত হবে, আগে যেটাকে আপনার দুনিয়ার সিংহ ভাগ জুড়ে ছিল বলে মনে হত। তবে এখানে এটা মনে রাখা বাঞ্ছনীয়, আপনার অত্যন্ত আপনজনের মৃত্যুর পরের যে শোক- সেই শোকের সাথে এটাকে মিলিয়ে ফেলা যাবেনা। এইটা শুধুমাত্র রিলেশনশিপের ব্যপারে এপ্লিকেবল।
সাইকোলজিস্টরা বলেন, আমরা যখন প্রেমে পড়ি, তখন আমাদের মস্তিষ্কের ভেতর উদ্ভট কিছু কর্মকাণ্ড ঘটে। এবং এইসব উদ্ভট কর্মকান্ডের কারণেই আমরা প্রেমে পড়লে অনেক উদ্ভট কাজকারবার করি! ভালবাসার কাউকে ভুলে থাকতে চাইলে তাই আগে এই বিষয়গুলো জানা থাকলে ভাল, তাহলে এট লিস্ট নিজেই বুঝবেন যে, আঙুলের তুড়ি মেরে উড়িয়ে দেয়ার মতো তুচ্ছ বিষয় এটা না- যে এক মুহূর্তের ব্যবধানে আপনি তাকে ভুলে যেতে পারবেন। বন্ধুরা হয়ত হাসাহাসি করছে, বা আপনাকে সিরিয়াসলি নিচ্ছেনা- স্পেশালি ছেলেদের ক্ষেত্রে যেটা হয়- বন্ধুরা পিঠ চাপড়ে দিয়ে বলল, "আরে প্যারা নিস না, দোস্ত। এইসব মেয়ের কথা আজ বাদে কালকেই ভুলে যাবি!" ব্যপারটা এতো সহজ নয়, কারণ বায়োলজিক্যাল এবং নিউরোলজিক্যাল অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। বিজ্ঞান তাই-ই বলে।
মানুষের ব্রেনের একটা অংশ, যাকে বলা হয়- "ভেন্ট্রাল টেগমেন্টেড এরিয়া" বা সংক্ষেপে ভিটিএ (VTA)- মানুষ প্রেমে পড়লে ঠিক এই অংশটিই এফেক্টেড হয়। :D এই ভিটিএ-তেই ডোপামিন তৈরি হয়, যা কিনা আবার প্রাকৃতিক স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। তবে এই অংশটা মস্তিষ্কের চিন্তাটিন্তা করবার মত সিরিয়াস কাজ করেনা, জাস্ট আপনার চাহিদা, কামনা, আকর্ষণ- এইসব ব্যাপার স্যাপার এই ভিটিএ দেখেশুনে রাখে। মস্তিষ্কের যেই অংশটা আপনার চিন্তাভাবনা বা rational thinking এর কাজগুলো করে, এই ভিটিএ সেই অংশের বেশ নিচেই অবস্থিত।
বায়োলজিক্যাল এনথ্রোপলোজিস্ট, হেলেন ফিশার এবং নিউরোলজিস্ট লুসি ব্রাউন- এই দুই মহিলা ঠিক করলেন, ব্রেকাপের পরে মানুষের মস্তিষ্কে আসলে দৃশ্যমান কোনো পার্থক্য ঘটে কিনা সেটা পরীক্ষা করে দেখবেন। তাঁরা এমন কিছু লোককে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করলেন, যাদের সদ্য ব্রেকাপ হয়েছে। এদের ব্রেন ইমেজ স্ক্যানিং করা হল। ব্রেন স্ক্যান করবার আগে এদের প্রত্যেককে তাদের সবে ব্রেকাপ হওয়া, অর্থাৎ সদ্য প্রাক্তন হওয়া প্রেমিক/প্রেমিকার ছবি দেখানো হল।

স্ক্যান রেজাল্টে লুসি এবং হেলেন ইন্টারেস্টিং ফলাফল পেলেন!

দেখা গেল, মানব মস্তিষ্কের যেই অংশটুকু প্রেমে পড়লে অত্যন্ত সক্রিয়/ সংবেদনশীল হয়, সেই অংশটুকু- ভেন্ট্রিকুলার টেগ্মেন্টাল এরিয়া (VTA) এখনো সেরকম কাজকারবারই সমান তালে করে চলছে- যদিও তাঁরা কেউই এখন আর রিলেশনশিপে নেই! ব্যাপারটা যেন এরকম দাঁড়িয়েছে যে, তাদের ব্রেনকে বুঝি কেউ বলে দেয়নি যে, "এই, তুমি তো আর প্রেম করছোনা, তোমার ব্রেকাপ হয়ে গেছে, স্টপ ইট!" :D

ফিশার পরে বিষয়টা এভাবে ব্যখা করেন যে, “That brain system – the reward system for wanting, for motivation, for craving, for focus – becomes more active when you can’t get what you want. In this case, life’s greatest prize: an appropriate mating partner.” অর্থাৎ, যা চেয়েছি- তা না পাওয়ার পরেও আমার ব্রেনের ভিটিএ যেন আরো এক্টিভ হয়ে উঠেছে, এক্ষেত্রে জীবনের সবচে বড় প্রাইজ- একজন উপযুক্ত সঙ্গী পাওয়ার প্রত্যাশায়। :(

কাজেই আপনি যখন ভালবাসার সেই মানুষটাকে ভুলবার চেষ্টা চালাচ্ছেন, ভেতরে ভেতরে আসলে জটিল কিছু বায়োলজিক্যাল এবং নিউরোলজিক্যাল কাজকারবার চলছে। তুচ্ছ করে দেখবার মতো বিষয় এটি নয়, আজ বাদে কালকেই এটা ভুলে যাওয়াও সম্ভব নয়।

ফিশার আরো মনে করতেন, "রোম্যান্টিক লাভ" পৃথিবীর সবচে' addictive substance গুলোর একটি। কাজেই একে একটি ড্রাগের মতো করে ডিল করতে হবে। ড্রাগের মতই সম্পূর্ণরূপে বর্জন করে চলতে হবে। তার মানে, পুরনো প্রেমপত্রগুলো ছিড়ে ফেলতে হবে কিংবা নাগালের বাইরে ও চোখের আড়ালে কোথাও সরিয়ে রাখতে হবে, টেক্সট মেসেজগুলো ডিলিট করে দিতে হবে এবং "কিছুদিন বন্ধুত্বটা অন্তত থাকুক" এরকম মনোভাব কিছুদিনের জন্য হলেও শিকেয় তুলে রাখতে হবে। মাঝরাতে 'তাকে' কল করবেন না। যে জায়গাগুলোতে আগে দুজনে একসাথে ঘুরে বেড়াতেন, সে জায়গাগুলো ততদিন পর্যন্ত পারতপক্ষে এভয়েড করে চলতে হবে- যতদিন পর্যন্ত না সেগুলো জাস্ট আপনার আগে এসেছিলেন, ঘুরে দেখা হয়েছে- এরকম কিছু জায়গার মতো মনে হয়। শুক্রবার বা ছুটির দিনগুলোতে পারতপক্ষে একলা না থাকার চেষ্টা করতে হবে, কেননা নিঃসঙ্গতা এক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করে।

আপনার মস্তিস্ককে সেরে উঠবার সময়টুকু দিন, হৃদয়টাও অনুসরণ করবে। :)




(সুত্রঃ দ্যা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রবন্ধ হতে সম্পাদিত)

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×