somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টি আকর্ষণঃ বিষয়ভিত্তিক ব্লগের তালিকায় "রামপাল" থাকা উচিৎ নয় কি?

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কয়লা পুড়িয়ে, সেই কয়লা থেকে যে পরিমাণ ছাই উৎপন্ন ও নির্গত হতে পারে তা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও এই লেভেলের একটা পাওয়ার প্ল্যান্ট থেকে যে পরিমাণ বিষাক্ত বর্জ্য ইত্যাদি উৎপন্ন হবে, সেগুলোও পরিবেশের জন্য কম ক্ষতিকর নয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এসেসমেন্টের (ইআইএ) জন্য আইউসিএন (ইন্টারন্যাশনাল কনজার্ভেশন ইউনিয়ন) যে নির্দেশনা দিয়েছিল, তা ঠিকমত মেনে চলা হয়নি বলে উল্লেখ করা হয় ২০১৬ সালে প্রকাশিত ইউনেস্কো রিপোর্টে। ইউনেস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এরকম একটি প্রকল্প বাংলাদেশে সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি তৈরি করবে। সুত্রঃ বিবিসি

রামপাল ইস্যুটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যু- আপনি এর পক্ষেই থাকুন আর বিপক্ষেই থাকুননা কেন, এটা তো স্বীকার করে নিতেই হবে। সামুতে এই ইস্যু নিয়ে ব্লগাররা প্রচুর লেখালেখি করেছেন, সেই সমস্ত লেখা অত্যন্ত চিন্তাশীল, সহজবোধ্য ও বিস্তারিত।
তাদের সেই লেখাগুলোকে কি এট লিস্ট একটা বিষয় ভিত্তিক ব্লগ খুলে সেখানে তালিকাবদ্ধ করা যায়না? সামুর "ব্লগ অনুসন্ধান" ফিচারটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা যায়, কেননা সেখানে সার্চ করে আদৌ কোনো ফলাফলই পাওয়া যায়না, আর কেউ যদি কোনোকালে পেয়ে থাকেন, তাহলে তিনি সৌভাগ্যবান বটে :P

এখন আমার মতো আগ্রহী পাঠকরা যারা সামুর ব্লগারদের রামপাল বিষয়ক আলোচনা-সমালোচনাগুলো পড়তে অতীব ইচ্ছুক, তাদের কথা বিবেচনা করে হলেও সমস্ত লেখাগুলো ধারাবাহিকভাবে একজায়গায় রাখার ব্যবস্থা করা হলে সকলের জন্যই সুবিধা হতো। কাজেই "রামপাল" সম্পর্কিত সমস্ত সামু ব্লগগুলো "বিষয়ভিত্তিক ব্লগ" এ নতুন একটি ক্যাটাগরি খুলে সেখানে ঠাই দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি!

আমজনতার কি অভিমত? :-B

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×