somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা চেয়েছি আমি তা পাইনা (রম্য গল্প)

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাঁর নামের পাশের ছোট্ট সবুজ বাতিটা জ্বলছে। ভালো লাগার একটা শিরশিরে অনুভূতি হতে লাগল হঠাৎ। ডানহাতটার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। খুব ইচ্ছে করছে তাঁকে তিনটা শব্দ লিখতে। স্রেফ তিনটা শব্দ...

যদিও ওই তিনটা শব্দ পড়বার পর তাঁর ভিরমি খাবার উপক্রম হতে পারে। চেনা নেই জানা নেই, কে না কে হুট করে ওরকম তিনটা শব্দ মেসেজে পাঠালে যে কারোরই হার্ট এটাক হবার কথা।

তাঁর নামের উপর ক্লিক করতেই প্রোফাইলটা ওপেন হলো। স্ক্রিনজুড়ে ভেসে উঠল সে।
প্রোফাইল পিকচারে বিকেলের নরম রোদে বারান্দার ইজি চেয়ারে চুপ করে বসে আছে, এরকম একটা ছবি। মুখটা দেখে যেন মনে হচ্ছে যেন কোনো গভীর সমস্যা সমাধানে মগ্ন। সবসময় ওরকম গম্ভীর থাকে, একটুখানি হাসলে কি এমন ক্ষতি হয়? অবশ্য ওরকম গম্ভীর থাকলেও তাঁকে কম সুদর্শন দেখায়না।
কভার ফটোতে কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে তাঁর একটা গ্রুপ ছবি। রিলাক্সড লাগছে তাঁকে এখানে। লাল টুকটুকে ঠোঁট। ছেলেদের বুঝি ওরকম লাল টুকুটুকে ঠোঁট হয়? আর তাঁর সেই বিখ্যাত গোঁফটার কথা নাই বললাম। সৌম্যশান্ত গোলগাল মুখটার মধ্যে কি যে একটা মায়া!

চ্যাটবক্সটা ওপেন করে বসে আছি, কি বলব ঠিক বুঝে উঠতে পারছিনা।
প্রথমে লিখলাম,
- You're so cute!

পরক্ষণেই সেটা ডিলিট করে দিলাম। ধুর! আমি কি ১৩ বছরের কিশোরী নাকি? "You're so cute!" সিরিয়াসলি? -_-
কিবোর্ডের উপর আঙ্গুলগুলো আবারো নেচে বেড়াল।
- I've never seen someone as handsome as you...

ধুর! কি শুরু করলাম আমি? এইভাবে গায়ে পড়ে কমপ্লিমেন্ট করলে কি না কি ভাববে!
এরপরের দশ মিনিট নিম্নোক্ত মেসেজগুলো লেখা এবং ধারাবাহিকভাবে মুছে ফেলা হলো সেন্ড করবার আগেইঃ

- আমি আপনার প্রতিটি পোস্ট ফলো করি, "See First" নোটিফিকেশন ও দিয়ে রাখসি!
- আপনার ছবিগুলো amazing!
- আপনার ওয়ালে দারুণ দারুণ সব ছবি, দেখে মন ভরেনা!
- আপনার পোস্টগুলো খুব মজার হয়!
- আচ্ছা, আপনি সবসময় ওরকম গোমরা মুখ করে থাকেন কেন? একটু হাসলে কি হয়?
- আপনার কি গার্লফ্রেন্ড আছে?
- আপনার একটা বোন আছে, তাইনা? উনার ছবিও দেখেছি, কি সুন্দর! তবে আপনার মতো না ;)
- আপনার মুখটা এত্ত গোলগাল, ইচ্ছে করে গালটা টিপে দেই!
- *অনেকগুলো ভালবাসার বহিঃপ্রকাশ ইমোটিকন*

- আপনার পোস্ট দেখলাম, হংকং যাচ্ছেন নাকি সামনের সপ্তাহে? Have a safe journey!
এটাও ডিলিট করে দেবার আগেই এন্টার চেপে দিলাম। আঃ!
যাক। প্রথম মেসেজ হিসেবে ভালোই করেছি। হুহ। এবার অপেক্ষা শুধু রিপ্লাইয়ের।
রিপ্লাই এলো তিনদিন পরে। ছোট্ট একটা ভালোবাসার ইমোটিকন, "Thank You!" আর সঙ্গে তাঁর একটা ছবিও। ছবিতে দেখা গেল পরনে তাঁর স্বভাবতই কিছু নেই, পায়ে শুধু দুজোড়া নীল কাপড়ের জুতো আর গলায় দারুণ একটা ওশেন ব্লু কলার, কলারের সাথে একটা বড় গোল লকেট ঝুলছে। লকেটের উপর বাকা হরফে খোদাই করে লেখাঃ
"Hosico The Cat"

একটা দীর্ঘশ্বাস ফেলি। বিড়াল পোষবার অনেক শখ ছিল। সম্ভব হয়নি পরিবারের তীব্র অমতের কারণে। তাই আক্ষেপ জ্বালা মিটাই ফেসবুকে প্রায় শ' খানেক বিড়াল সেলিব্রেটিদের ফলো করে!
যা পেয়েছি আমি তা চাইনা, যা চেয়েছি আমি তা পাইনা :(

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×