somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ভালোবাসা' নিয়ে পছন্দের কিছু উক্তি

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল নাটক- সিনেমায় "ভালোবাসা" বলে যা দেখানো হয়, তার এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকলেও বাস্তবতার সাথে কোনো রেলেভ্যান্স নেই। অথচ শতবছর আগেও দার্শনিক ও পন্ডিতেরা সত্যিকারের প্রেমের যে সংজ্ঞা দেবার চেষ্টা করে গিয়েছিলেন, এতোকাল পরেও সেগুলোর রেলেভ্যান্স কিন্তু বিন্দুমাত্র কমেনি। বুদ্ধিমান কিছু মানুষের বাস্তবিক ও বুদ্ধিদীপ্ত কিছু উক্তি তাই এখানে অনুবাদ করার চেষ্টা করলামঃ


১।
"ভালোবাসা একটা মানুষকে বদলে দিতে পারে যেভাবে একজন অভিভাবক তার সন্তানের ডায়াপার বদলে দিতে পারেন- আনাড়িভাবে, এবং দশগুণ বেশী জগাখিচুড়ি পাকিয়ে।"
~ ড্যানিয়েল হ্যান্ডলার ('লেমোনি স্নিকেট' ছদ্মনামে শিশুদের জন্য বেশকিছু বই লিখেছেন)


২।
"ভালোবাসা চোখ দিয়ে নয়, মন দিয়ে দ্যাখে।"
~ শেকস্পিয়ার


৩।
"তুমি প্রত্যাশা করছো কি পাবে- সেটা ভালোবাসা নয়; তুমি কি দিতে চাইছো- সেটাই সব।"
~ ক্যাথেরিন হেপবার্ন (বিখ্যাত মার্কিন অভিনেত্রী)


৪।
"সবরকমের সতর্কতার মধ্যে, প্রেমের ক্ষেত্রে সতর্কতাটাই হয়তো সত্যিকারের সুখের প্রতি সবচাইতে ক্ষতিকর।"
~ বার্ট্র্যান্ড রাসেল


৫।
"প্রেমে পড়েছে এমন যেকেউ আসলে তাদের নিজেদের হারিয়ে যাওয়া অংশগুলোকেই খুঁজছে। এজন্যই প্রেমে পড়েছে এমন কেউ যখন তাদের ভালোবাসার মানুষটির কথা ভাবে, তখন তারা দুঃখ পায়। ব্যপারটা অনেকটা তোমার প্রিয় স্মৃতিবিজড়িত একটা ঘরে অনেকদিন পর পা রাখার মতো।"
~ হারুকি মুরাকামি


৬।
"একজন আরেকজনের পানে তাকিয়ে থাকাটা প্রেম নয়, কিন্তু একসঙ্গে একইদিকে দুজনার বাহিরের পানে তাকানোটা প্রেম।"
~ আঁতোয়ান দ্য সেইন্ট-একজুপেরি


৭।
"কেউ একজন যে সত্যি তোমাকে ভালোবাসে, তার অনেক প্রমাণ থাকতে পারে। তুমি যখন এমন একজনের সাথে সারাটা দিন কাটালে যে তোমাকে ভালবাসে, তুমি টুকটাক অনেককিছুই দেখবে ও শুনতে পারবে, এবং এগুলো হিসাব মিলিয়ে দেবে। এটা শুধুমাত্র একটা ভেতরকার অনুভূতি নয়, যেমন সাধুরা যেটাকে দৈববাণী বলে থাকেন। ভেতরের এই অনুভূতিটাকে ব্যাকাপ দেয় বাইরের কিছু জিনিষঃ তাকানোর ভঙ্গি, কন্ঠে কোমলতার ছাপ, ছোটখাটো উপকারগুলো এবং দয়াশীলতা; এগুলো সবই সত্যিকারের প্রমাণ।"
~ রিচার্ড ডকিন্স


৮।
"ভালোবাসা একটা ক্ষণিকের পাগলামি, আগ্নেয়গিরির মতো এর উদগিরণ হয় তারপর থিতিয়ে পড়ে। এবং যখন এটা থিতিয়ে পড়ে, তোমাকে তখন একটা সিদ্ধান্ত নিতে হয়। তোমাদের শেকড়গুলো একত্রে এতোটাই আস্টেপৃষ্ঠে হয়ে পড়েছে কিনা যে আলাদা হয়ে যাওয়াটা ধারণার বাইরে তা তোমাকে জানতে হবে। কারণ এটাই ভালোবাসা। ভালোবাসা শ্বাসরুদ্ধতা নয়, এটা উত্তেজনা নয়, এটা শ্বাশ্বত কামোচ্ছাসের ঘোষিত প্রতিজ্ঞা নয়, এটা দিনের প্রতিটি সেকেন্ড মিনিট শুধু মিলিত হবার কামনা নয়, এটা রাত জেগে কল্পনা করা নয় যে সে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চুম্বন করছে... ওটা তো শুধু "প্রেমে পড়া", বোকারাও তা পারে। ভালোবাসা হচ্ছে প্রেমে পড়ার পর যা অবশিষ্ট রয়ে যায়, এবং এটা একইসাথে একটা শিল্প এবং একটা সৌভাগ্যজনক দুর্ঘটনা।"
~ লুই দ্য বার্নিয়েহ
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×