আকাশের কালো মেঘ দুরে সরে যাও
গোলাকার ঐ চাঁদটাকে চোঁখের সামনে ভাসাও।
আকাশ তোমার উপরে আমার আছে ভরসা
সাত রঙ্গে অজস্র ফোঁটায় রংধনু হয়ে
আমার মনে জাগাও নতুন আশা।
তুমি যখন অনেক কষ্ট পাও
মেঘগুলোকে দুরে সরিয়ে দাও,
বৃষ্টি হয়ে তারা তখন পৃথিবীতে ঝরে।
আমি যেখানেই থাকি
চাঁদটাকে তুমি ঠিকই রাখো মাথার উপরে,
তাই তো প্রতি রাতে নির্ভেজাল ঘুম আসে চোঁখে।
তারপর ও,
আকাশ তোমায় যখনি দেখি
ডানার অভাব অনুভব করি,
কি লাভ বলো পৃথিবীতে থেকে
প্রেমহীন এই মানুষের ভীড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


