somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব তো সবে শুরু

২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগুনটা নিভতে দিয়েন না। বুকের মধ্যে যে রাগ, ক্ষোভ, ঘৃণা জইমা আছে এগুলা পুষে রাখেন। রাগ প্রশমিত হয়ে আসলে ভিডিও গুলা আবার দেখেন। মুগ্ধর পানি বিলি করার ভিডিওটা দেখেন। গুলি চালানোর ভিডিও গুলা দেখেন। হানাদারদের টর্চারের ভিডিও-ছবি গুলা দেখেন। আপনার মেন্টাল ট্রমা থেকেও বেশি জরুরি আপনার বারুদ হয়ে ওঠা।

রাগে ক্ষোভে নিজেকে কষ্ট দেওয়ার আগে, কিছু একটা করে ফেলার তাগিদের আগে নিজেকে জিজ্ঞাস করেন আপনি প্রস্তুত কিনা। যেই ব্যাক্তিগত, সামাজিক, পারিবারিক ত্যাগ আমাদের করতে হবে সেইটা করতে আপনে রাজি আছেন কিনা? বিপ্লব তো সবে শুরু।
ঘরে-বাহিরে, বন্ধুদের সাথে, কলিগদের সাথে, টিচারের সাথে, বাসার মানুষের সাথে এ নিয়ে কথা বলা চালায়ে যান।

বিপ্লবের কবিতা পড়েন, জাগরণের গান শুনেন, মুভি দেখেন V for Vendetta, গল্প উপন্যাস পড়েন, আট কুঠুরি নয় দরজা পড়েন, ম্যাক্সিম গোর্কির মা পড়েন, নজরুলের দুরন্ত পথিক পড়েন, মুজিবের আত্মজীবনীও পড়েন, যেভাবে পারেন নিজেকে একটা আগ্নেয়গিরি বানান। বাহির থেকে দেখে ওরা যেন ভাবে স্রেফ একটা পর্বত, কিন্তু আপনের ভিতরে যে জ্বলন্ত লাভা বুদ্বুদ করে সেইটা ওরা জানতে পারবে গায়ে আঁচ লাগার পর।

আমাদের মেনে নিতে হবে একদিনে হুট্ করে সব হয়ে যায় না। ফিলিস্তিনের মানুষ বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে, হার মানে নাই। পৃথিবীতে শুধু আমরাই স্বৈরশাসনে নাই, আরো অনেকে আছে। পাকিস্তানী হানাদার হটাইতে আমাদের ২৩ বছরের মতন লাগসে। আরব বসন্তের পর মিসর আবার স্বৈরশাসনেই ফেরত গেসে। আর আমরা তো সেখানে লিডারলেস, অনেকদিন অনেকে বলার পর আমরা তো সবে মাত্র বুঝা শুরু করলাম। লিডার ছাড়াই সিংহাসনের এক পায়া আমরা ভাইঙ্গা দিসি।

আপনি বিপ্লবী হইলে আপনার পুলিশ বাপরে জিজ্ঞাস করেন কেন সে আপনারে খুন করতে চায়, আপনার ইউনিফর্ম পড়া বাপকে আদর্শ মানা বন্ধ করেন। তারে বলেন যে তারে দেখলে আপনার ঘিন্না লাগে। আপনার বাপ্-মা, ভাই এখনো ক্ষমতাসীনের পক্ষে থাকলে তাদেরকে বলেন রাজনীতি ধর্মের মতন চিরন্তন না, এই নব্য হানাদারের লিডার যখন থাকবেনা তখন তারা কার পূজা করবে? বুঝ না আসলে দোয়া করেন খোদা যেন মুখ ফিরাইয়া নেয় যখন সময় আসবে। আপনি নিজে হানাদার সমর্থক হইলে নিজেরে জিগান বিশ বছর পর আপনার ধর্ম কি হবে? কাস্ত্রো বাঁইচা নাই, চে বাঁইচা নাই, মুজিব বাঁইচা নাই, আপনাদের মা'ও তো একদিন থাকবেনা। তখন কার পূজা করবেন? নিজের বাচ্চার জন্য কি রাইখা যাইবেন? একদিন যখন জিজ্ঞাসা করবে, বাবা তুমিও কি খুনিদের সমর্থক ছিলা, সেইদিন কি বলবেন, চাটতে চাটতে আমার জিহ্বা খসে গেসিলো তাই আমি সেইদিন কথা বলি নাই, সারা জীবন অন্ধ সাপোর্ট দিতে দিতে আমার ইগো আমার চোখ খায়া ফেলসিলো শকুনের মতন?

শেষ কথা,
মুক্তি আসবেই, আবার মুক্তি নাও আসতে পারে। বিপ্লব মানেই সর্বদা বিজয় নয়। কিন্তু আপনে-আমি, আমরা আমাদের শহীদ ভাইদের মতোন খোদার সামনে বুক চেতায়ে যাইতে প্রস্তুত কিনা? বলতে পারবো কিনা, 'খোদা, আমি কিন্তু মাইনা নেই নাই, আমি কিন্তু আপোষ করি নাই, আমি কোটি বুকে আগুন জ্বালায়ে দিয়া আসলাম, বাকিটা তোমার খেলা।'
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

ট্রমাটিক নন্দনতত্ত্বের ব্যবচ্ছেদ

লিখেছেন রিয়াজ হান্নান, ১১ ই মে, ২০২৬ রাত ২:৪০


শহুরে জ্যামিতির প্রতিটি কোণে আজ এক বিমূর্ত হাহাকার, যেখানে আমাদের ছায়াগুলোও বড্ড বেশি অচেনা আর পরাবাস্তবতার মতই নির্জীব। রক্তিম গোধূলির কার্নিশ বেয়ে চুইয়ে পড়ে এক আধো-চেনা ট্রমা, যেন কোনো এক... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

অতল সমুদ্রের প্রতিধ্বনি: ছায়ার প্রত্যাবর্তন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই মে, ২০২৬ বিকাল ৩:৩২

হাতিয়ার লক্ষ্মদীয়া গ্রামে ৫ মে-র বিকেলটা ছিল অস্বাভাবিক গুমোট। মেঘের আড়ালে সূর্য লুকানোর আগেই খবর এল—৫৪ বছর আগে নিখোঁজ হওয়া ছৈয়দ আহম্মদ ফিরে এসেছেন। বাড়ির উঠানে ৮৩ বছরের এক বৃদ্ধ... ...বাকিটুকু পড়ুন

মি মোদিজ্বির দেশ বাঁচাও আহবান এবং বাংলাদেশ সরকারকে কিছু কথা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই মে, ২০২৬ রাত ১০:০৭

কার্য্যত গত কয়েক দিন আগে হায়দারাবাদে এক জনসভায় মি মোদি প্রথম স্বীকার করেন যে, বর্তমানে ইন্ডিয়ার আর্থিক অবস্থা এখন অত্যন্ত দূর্বল এবং সেখানে তিনি ভাষনে দেশবাসীকে কিছু কথা বলেন যা... ...বাকিটুকু পড়ুন

×