somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

False Prophets & Their Demise

১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগে যুগে রাজনৈতিক নেতাদের Prophet কিংবা Demigod বানানোর চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ সফল হয় নাই।
সেই ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি এখন আমেরিকার নতুন জেনারেশন ভেঙে ফেলে কারণ এতো শত বছর পরে এসে তারা জানতে পেরেছে কলম্বাস ছিল নেটিভ আমেরিকানদের গণহত্যাকারী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরো চার্চিলের ইতিহাস এখনকার ব্রিটসরা নতুন করে জানছে, কিভাবে এই লোক কৃত্রিম দুর্ভিক্ষ তৈরী করে উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে।

বিপরীত দৃশ্যও আছে। এই দুই বছরে সবাই আবার নতুন করে হিটলারের সত্য ইতিহাস জানার চেষ্টা করছে। নেরেটিভ সব সময় পশ্চিমাদের কন্ট্রোলে ছিল। মুভি, উপন্যাস দিয়ে হিটলারের একটা চরিত্র তৈরী করা হয়েছিল সবার সামনে যেটা এখন সবাই নতুন করে প্রশ্ন করছে।

কথা হলো, ইতিহাসকে কন্ট্রোলে রাখা কঠিন। ব্যাক্তির ইতিহাস তো আরো কঠিন।

মুজিবকে নবী বানানোর চেষ্টাই মুজিবের জন্য কাল হয়েছে। 'অবিসংবাদিত' বানাতে গিয়ে বরং চাপা দেওয়া ইতিহাস বিস্ফোরিত হয়েছে এখন এসে। কিন্তু সত্যটা বললে ক্ষতি কি ছিল?

মুজিব 'বাংলাদেশ' চাইতে সাহস করে নাই শেষ মুহূর্ত পর্যন্ত। এটা তো অস্বীকার করার কিছু নাই! তখনকার পত্রিকার অনেক অনেক সাক্ষাৎকারে আছে এটা! 'অখন্ড পাকিস্তানের' প্রতিশ্রুতি বারবার দিয়েছে, শুধু বলে এসেছে পূর্ব পাকিস্তানকে ক্ষমতার ন্যায্য হিস্যা দিতে হবে। এমনকি ৭ মার্চে স্বাধীনতার সরাসরি ঘোষণার জন্য তাকে বলেছিলো অন্য নেতারা। স্ট্রেটেজিক কারণেই হোক, অন্য কোনো কারণেই হোক সে দেয় নাই। বাংলার মানুষ সেইদিন কানে রেডিও ধরে বেশ ছিল। হতাশ হয়েছিল। এগুলা তো লিখিত সত্য ইতিহাস।
এটাও সত্য বাংলাদেশকে স্বাধীন করার শক্তি মুজিব থেকেই পেয়েছিলো মানুষ। নিজের ক্যারিশমা দিয়ে সবার নেতা হয়ে উঠতে পেরেছিলো মুজিব। মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিল 'তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব'। জিয়া, ওসমানী, তাজউদ্দীন না, মুজিবের নামেই রণক্ষেত্র থেকে স্লোগান উঠেছিল।

মুজিব নিজে থেকে যতটা না নেতা হয়ে উঠেছে, বাংলার মানুষ নিজেদের প্রয়োজনে মুজিবকে ততটা নেতা বানিয়েছে।
যুদ্ধের পুরো সময়ে জেলে থাকা মুজিবের হয়ে যুদ্ধ যারা চালিয়েছিল সেই বীর নেতাদের ইতিহাসে জায়গা হয় নাই কেন পরে দিয়ে? জাতীয় চার নেতা ছাড়া এই দেশ স্বাধীন হইতো? ওসমানী মতন কমান্ডার ছাড়া দেশ স্বাধীন হইতো? বাংলাদেশ যে তাদের হাত ধরে হইসে সেই কথা কই?

মুজিবই স্বাধীনতার পরে একজন ব্যার্থ রাষ্ট্র নায়ক হয়েছে। এইটাও পাথরে খোদাই করা সত্য।
রাজাকারদের মাফ করা মুজিবের হাত ধরেই তো শুরু হইলো। কিন্তু কথা ছিল স্বাধীন দেশে অন্তত বড় বড় রাজাকার গুলার টুটি চেপে ধরা হবে।
হইলো কি? সাধারণ ক্ষমা দিয়ে দিলো। বিচারটা তখন করে ফেললে অর্ধশত বছর পরে এসেও দেশে রাজাকারের রাজনীতি চলতো না।
মুজিবের আমলে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে এটা সত্য না? সেই দুর্ভিক্ষের সময়ে মুজিবের পরিবারে লাক্সারি বিয়ের আয়োজন হয়েছে এটা সত্য না?

মুজিব আওয়ামী লীগের নেতাদের সামলাইতে পারে নাই স্বাধীনতার পরে। এইজন্য দেখবেন হাসিনার আমলে সব সময় শুধু ৭ই মার্চের ভাষণ বাজাইসে, স্বাধীনতার পরের মুজিবের কোনো ভাষণ চালায় নাই। কারণ সেখানে আওয়ামী লীগের আমলনামা বলা আছে। নেতাদের দুর্নীতিতে অতিষ্ট মুজিব দেশকে কিভাবে তুলতে হবে সেই ব্যাপারে clueless ছিল।

সবকিছু নিজের কন্ট্রোলে রাখার জন্য বাকশাল বানাইসে মুজিব, রক্ষীবাহিনী বানাইসে মুজিব। ৭৩-এর নির্বাচনে ভয়ঙ্কর ভাবে বিরোধীদের দমন করে মুজিব। রাষ্ট্রের টাকায় তখনকার যুগে হেলিকপ্টারে চড়ে চড়ে নির্বাচনী প্রচারণা করে মুজিব।
এতকিছুর পরেও মুজিব দেশের অবিসংবাদিত নেতা হিসেবেই ছিল।

কিন্তু তার অপয়া সন্তান হাসিনা মুজিবের সর্বনাশটা করে। শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য বাপকে সিম্বোলিজম হিসেবে ব্যবহার করে তিতা করে ফেলে হাসিনা। শত শত কোটি টাকার মুজিব বর্ষ করে, বড় বড় স্ট্যাচু বানায়ে, অন্য নেতাদের ইতিহাস মুছে দিয়ে স্বাধীনতার পরের অটোক্রেটিক মুজিবকে পুনর্জন্ম দেয় হাসিনা। বই থেকে মুছে ফেলে অন্য নেতাদের ইতিহাস-অবদান। চারদিকে শুধু মুজিব আর মুজিব। নাইলে, ভাসানী নভোথিয়েটারের নাম বদলানোর কি দরকার ছিল? ভাসানী'ও কি শত্রু ছিলো?

এমন অবস্থায় দেশকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে বাংলাদেশ আর মুজিব একই কালেমার অংশ হয়ে গেল। মুজিবকে নিয়ে প্রশ্ন করলে তুমি বাংলাদেশকে মানো না। এর আগে যত দেশে, জাতিতে এমনটা করার চেষ্টা করা হয়েছে সেখানেই নেতার পতন হয়েছে। দেশের থেকে নেতা বড় হয় কেমনে? দেশের জন্য নেতা, নেতার জন্য দেশ না।

বাংলাদেশের একটা অংশ মুজিব হইতে পারে, কিন্তু বাংলাদেশ মানেই মুজিব হইতে পারে না। শুধু মুজিব না, কোনো নেতাই না। দেশ থেকে বেশি নেতা প্রেমিক হইলে আপনি দেশপ্রেমিক দাবি করেন কিভাবে নিজেকে?

তবে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে শিশু হত্যাকারী, গর্ভধারিনী হত্যাকারীদের প্রশংসা করবেন না। তাদেরকে হিরো বানাবেন না। মুজিব দেশকে যেই জায়গায় নিয়ে গিয়েছিলো সেখানে তার এসাসিনেশন ইনভিটেবল ছিল। কিন্তু যেভাবে করা হয়েছে সেটা ১০৭ বছর আগে বলশেভিক বিপ্লবে রাশিয়ান রাজপরিবারকে হত্যা থেকেও বেশি জঘন্য। কোনোভাবেই এই ম্যাসাকারের সমর্থন হইতে পারে না।

শেষ কথা বলি,
মুজিব নেতা ছিলো, আছে এবং থাকবে। কিন্তু সকল রাজনৈতিক নেতাই এক একজন ফলস প্রফেট। ফলস প্রফেটদের পূজা করতে হয় না। রাজনৈতিক নেতাদের সমীহও করতে হয়, আবার তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন'ও করতে হয়।
এইজন্য শেখ মুজিব যতটা না 'বঙ্গবন্ধু' হয়ে উঠতে পেরেছে, ততটা 'জাতির পিতা' হয়ে উঠতে পারে নাই।

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৯
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×