কাল বৈশাখীর মাতাল হাওয়া খেলা করে তোমার এলোচুলে,
দেখে আমি মুগ্ধ হয়ে অপলক চোখে তাকিয়ে রই
আমি পারিনি তা বলতে;
বর্ষার অঝর বৃষ্টি মৃদু স্পর্শ দিয়ে যায় তোমার স্নিগ্ধ ত্বকে,
স্নাত করে তোমায় তার মিষ্টি অশ্রুজলে
তবু পারিনি আমি বলতে;
শরতের সাদা মেঘ আগলে রাখে তোমায়,
যেন সূর্যদেব সামান্যতম বিরক্ত না করে
দেখে আমি বিষ্মিত হই;
তারপরও আমি পারিনি তা বলতে;
হেমন্তের দুষ্ট বাতাস খেলা করে তোমার ওষ্ঠে,
দেখে আমি মন্ত্রমুগ্ধ হই
তবু আমি বলতে পারি কই !!
শীতের পবিত্র শিশির শিহরিত করে তোমায়
ঘন কুয়াশা তার ভালবাসার চাদরে জড়ায়,
যেন শীতের বুড়ি স্পর্শ না করে, দেখে আমি খুব্ধ হই;
কেন তারা তোমায় এত ভালবাসে ??
আমি বুঝতে পারলাম কই !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


