somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করজোড়ে মিনতি হে দণ্ডদাতা একটি দণ্ড দাও।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্পেকট্রাম, ফিনিক্স ভবন, রানা প্লাজা এগুলি একের পড় এক নারকীয় নির্মম হত্যাযজ্ঞের প্রতীকী নাম। কেন এই হত্যাযজ্ঞ? কি এমন বিশেষ কারণ থাকতে পারে এর পেছনে? এ কি শুধুই উদাসীনতা? শুধুই দ্বায়িত্বহীনতা? না কিছু রক্ত পিপাসুর রক্তের তৃষ্ণা মেটাতেই মাঝে মাঝে এমন হত্যাযজ্ঞের আয়োজন? কখনো ধ্বসে পড়া কখনোবা আগুনে ঝলসান ইমারতের মৃত্যুর মিছিল প্রশমিত করে শয়তানের আকণ্ঠ তৃষ্ণা।
অথর্ব পঙ্গু আমরা দেখা যাই, সয়ে যাই। মাঝে মাঝে অসভ্যের মত চিৎকার করে, করি শব্দ দূষণ। রাজনীতিবীদগন দয়া করে পদধূলি দেন মৃতের জীর্ণ কুটিরে। ঢঙ করে ফেলার চেষ্টা করেন চোখের জল। যদিবা শত চেষ্টার ফসল হয়ে ঝরে এক ফোটা। সহস্র স্ন্যাপে তাকে বাধানোর চেষ্টায় থাকে তার চামচারা। তাই বেচে কেনেন ভোট, গড়েন অট্টালিকা।
এভাবেই অবধারিত মৃত্যু যাদের ললাট লিখন। তারা আর কেউ নয় বাংলার বেওয়ারিশ সন্তান। জন্মই যাদের আজন্ম পাপ। এ দেশ-এ মাটি-এ দেশের নেতৃবৃন্দ-দণ্ডদাতা কেউ নয় তাদের। বেওয়ারিশের প্রতি কিসের দায়িত্ব! নেতা ব্যস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে। সাঙ্গপাঙ্গরা হুকুম তামিলে। সরকার ব্যস্ত বিরোধী দমনে। বিরোধীরা সরকারকে গদিচ্যুত করতে। আদালত ব্যস্ত দুষ্টের পালনে, শিষ্টকে ঠেলে দিতে রসাতলে।
আমি কোথায়? মুখে কুলুপ এঁটে রই আদালত অবমাননার ভয়ে। প্রতিবাদী হই না দাগী আসামী হতে চাইনা বলে। কানে আঙ্গুল দিয়ে রই আর্ত চীৎকার শুনব না বলে। চোখ বুঝে থাকি অমানুষ হতে পারিনি বলে।
তবে কি মানুষ আমি? নপুংশুক এক অপদার্থ এই আমি। না খুনি - না প্রতিরোধকারী। না মানুষ - না অমানুষ। কচ্ছপের মত শক্ত খোলের মধ্যে সেঁধিয়ে থেকে বাঁচি প্রাণে ।
প্রকৌশলী নকশা করে, শকুনের দৃষ্টিতে করে তদারক নির্মাণের। শতভাগ নিশ্চয়তা চাই মৃত্যু কুপের। সরকারি কর্মকর্তা মৃত্যুর নিশ্চয়তায় ভবনের নকশাকে দেন অনুমোদন। ধসে একে পড়তেই হবে। মৃত্যু পথযাত্রীর আর্ত চীৎকারে হতেই হবে বাতাস ভারি। নয়ত পিশাচের আনন্দ নৃত্যে টলবে না যে পৃথিবী। আহ: সে কি সুখ দৃশ্য। রক্ত গঙ্গায় ভাসে মানুষ। বুকের পরে তার শয়তানের তাথৈ নৃত্য।
আমরা অথর্ব কেঁদে যাই। দণ্ডদাতা তুমি কি শুনতে পাও না? ঘুমাও এখন? কোথায় তোমার আইনের হাত?
কুশীলব যারা এই বীভৎস নাটকের আর কতবার সে পাবে ছার। কে ঢিল ছুঁড়ে ভেঙ্গেছে কার গাড়ির উইন্ড শিল্ড। তার রিমান্ড লিখতে মহা ব্যস্ত তুমি আজ। অকাতরে মরছে সন্তান মোর মার তুমি দেখ না তা। তোমার সন্তান কেন মরে না, এমন অপঘাতে? আর কত চাও অভিশাপ?
শত অভিশাপ আজ তোমার প্রতি। দণ্ডদাতা নও হয়েছ কচ্ছপ আজ আমারই মত। শত ধিক তোমায়!
করজোড়ে মিনতি হে দণ্ডদাতা একটি দণ্ড দাও। এমন দণ্ড দাও যাতে শয়তানের আত্মাও ওঠে কেপে । বন্ধ কর এ নির্মম রক্তের হোলী। একটি দণ্ড দাও। একবার প্রমাণ কর তুমি সিংহ পুরুষ। চুপ করে কেন হে দাতা?
যদি না পার, ফেলে দাও দণ্ড তোমার। এসো একসাথে হই জাহান্নামের ইন্ধন তবে। জানব কেউ নেই আর। বিধাতাও হয়ে গেছে অন্ধ।
[email protected]
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×