somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কোন মা'কে যেন হন্তারক হয়ে উঠতে না হয়।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন খাদিজা বেগমের ফুসে ওঠা। একটি হাঁসুয়া রক্তে রঞ্জিত হওয়া এবং একজন মফিজুর রহমান মফির ভবলীলা সাঙ্গ হওয়ার মধ্য থেকে আমাদের সমাজের যে কুৎসিত রূপটি ফুটে উঠেছে সমাজপতিদের চোখে কি তা ধরা পড়েছে? মফির দুর্বৃত্ত পনা খাদিজা বেগমকে একদিকে যেমন আক্রমনাত্নক করে তুলেছিল ঠিক তেমনি প্রশাসনের অসহযোগিতা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদাসীনতা তাকে ক্রমশ আস্থাহীন করে তুলেছিল। যা রূপ নিয়েছিল আক্রোশে। যে আক্রোশ সে মিটিয়েছিল মফির উপরে হাঁসুয়া চালিয়ে।

মফি তো তার কৃতকর্মের ফল ভোগ করল কিন্তু যারা খাদিজা বেগমকে খুনি বানাল সেই প্রশাসন, সেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিচার করবে কে? আমাদের দেশের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাজটি কি? এদেরকে সাধারণের প্রয়োজনে কখনোই পাওয়া যায় না। এ অভিযোগ বহু পুরাতন। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি রুখতে এদের কাছে যাবেন সে উপায় কি। এই সন্ত্রাসীরা তো আবার নেতাদেরই ভাড়ায় খাটা লোক।

প্রশাসনের কাছে যাবেন, কোন লাভ নেই। পুলিশের সাথে সখ্যতা না রাখলে আজকাল নাকি ক্যাডারই হওয়া যায় না! তার উপরে তো বড় নেতাদের আশীর্বাদ আছেই। রাজনীতি- প্রশাসন-সন্ত্রাসীর এই যে দুষ্ট চক্র এর থেকে দেশের খুব কম সংখ্যক এলাকাই মুক্ত। এটা নতুন কোন তথ্য নয়। সমস্যা হল আমাদের সরিষার মধ্যে ভূত। দেশ যারা পরিচালনা করেন সেই সব জাতীয় নেতারাই বা এ ক্ষেত্রে কতটা সচেতন? তারাও তো এ সব স্থানীয় প্রভাবশালীদের উপরে নির্ভর করেই রাজনীতি করেন। দলের মধ্যে নেই ন্যুনতম গণতন্ত্র চর্চা। কেন্দ্র থেকে স্থানীয় প্রতিনিধি ঠিক করা হয়। যাদের নেই কোন দায়িত্ববোধ। এরা ডোনেটের নামে পুঁজি খাটায়, নেতাকে উপঠৌকোন দেয়ার নামে পুঁজি খাটায় বিনিময়ে সুদে আসলে তার কয়েকগুণ আহরণও করে নেয়। এরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হেন অন্যায় কাজ নেই যা করে না। এদের বিরুদ্ধে মামলা হলে সাধারণত পুলিশ তাদের খুঁজেও পায় না।

এমতাবস্থায় শুধু খাদিজা বেগম কেন। এ রকম অজস্র খাদিজা বেগমদের জন্ম হবে এটাই স্বাভাবিক। যারা আজ হয়ত সরাসরি মফিদের উপর হাঁসুয়া প্রয়োগ করছে কিন্তু কাল এটা আর শুধু মফিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই হাঁসুয়ার প্রয়োগ মফিদের জন্ম দাতা, আশ্রয়দাতা থেকে শুরু করে সব স্তরের মহামানবদের ঘারেই প্রয়োগ করা হতে পারে।

মহামান্য আদালতের বিবেচনায় খাদিজা বেগমের জন্য কি শাস্তি নির্ধারিত হয় তা জানি না। তবে আশা করি মহামান্য আদালত খাদিজাদের অসহায়ত্ব এবং সার্বিক আস্থাহীনতাকে বিবেচনায় রেখেই শাস্তি নির্ধারণ করবেন। আমার কাছে খাদিজা বেগম একজন মমতাময়ী “মা” এর প্রতিরূপ। যে মা তার সন্তানের ভবিষ্যৎ রক্ষায় সব রকমের চেষ্টা করেও ব্যর্থ হয়েই এমন হন্তারক রূপে আবির্ভূত হয়েছে। এর ফল কি হবে তা যে সে জানত না তা তো নয়। আত্মাহুতি দিয়ে হলেও মেয়ের ভবিষ্যৎ নিষ্কণ্টক করতেই হয়ত তার এই পন্থা অবলম্বন। এ ছাড়া এই মা আর কীইবা করতে পারতেন?
এই মা’কে খুনি বলা যায় কিনা সে প্রশ্ন আর সবার মতোই আমারও। আজ যদি তাকে শাস্তি পেতে হয় তাহলে সন্ত্রাস না মানবতা, কে হারবে কে জিতবে সে প্রশ্নের সমাধান খুঁজে পাওয়াও দুঃসাধ্য হয়ে যাবে। আইনের শাসনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি আইনের শাসন যখন সাধারণ মানুষের জন্য অধরাই থেকে যায়। বিচারের বানী যখন দিনের পর দিন নিভৃতে কাঁদে তখন কোন বিচার প্রার্থীর যদি ধৈর্যচ্যুতি ঘটে সে দায় কি শুধুমাত্র তার উপরেই বর্তায়?

আমরা নিরাপত্তা চাই এ রাষ্ট্রের কাছে। আজ এ রাষ্ট্র যারা পরিচালনা করছেন যারা ভবিষ্যতে করবেন তাদের প্রত্যেককে বলছি আপনারা পরিশুদ্ধ হন আপনাদের আশ্রিতদের পরিশুদ্ধ করুন। নয়ত সাধারণ মানুষের এই প্রতিরোধ স্পৃহার অনলে ভস্মীভূত হতে তৈরি থাকুন।

[email protected]
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×