somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধান সম্পাদক আর এডমিন প্যানেলের প্রধান যে এক নয় অন্তত এই টুকু বোধ তো থাকা চাই

১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডঃ অভিজিত রায়কে আপনি একজন ব্লগার বলছেন আর ফাহাদকে বলছেন প্রধান সম্পাদক!
জঙ্গিবাদের উস্কানীদাতা তো আপনারাই।
একটি মোডারেট ব্লগের প্রতিষ্ঠাতা সঞ্চালক এবং একজন সুলেখককে আপনার কাছে একজন সাধারণ ব্লগার বলে মনে হল! আর একজন অন্যের ছবি বিকৃত কারী পোষ্ট দাতা। একজন উস্কানি মূলক পোষ্ট দাতাকে আপনার মনে হল প্রধান সম্পাদক?

আপনি নিজের অবস্থানটা বোঝেন তো, মাননীয় সম্পাদক মহোদয়?
একজন মানুষ নিজেকে যা ইচ্ছে তা বলে জাহির করলেই তিনি তা হয়ে যান না। ঘোষিত অবস্থানের পক্ষে তাঁর বিশেষ কিছু যোগ্যতা থাকা চাই।
একজন ব্যক্তি সম্পাদক হিসেবে নিজেকে জাহির করতে গেলেও তাঁর সাংবাদিকতার মান, নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব এ সব কিছু তাঁর প্রাক-যোগ্যতা বলে বিবেচিত হয়। সে বিচারে বাঁশের কেল্লার এডমিনকে আপনি কি করে প্রধান সম্পাদক বলছেন? আপনারা ঠিক এভাবেই জেনে বুঝে অথবা না বুঝেই প্রতিক্রিয়াশীলদের প্রশ্রয় দিচ্ছেন। এমনকি পৃষ্টপোষকতাও!

এরপরে প্রধান সম্পাদক হওয়ার খায়েসে আগামীকাল থেকে যদি আরও পঞ্চাশটি বাশেরকেল্লার জন্ম হয়। সে দায়টা কে নিবে?
আমরা এর পূর্বেও দেখেছি এইসব উস্কানি দাতাদের একটি সামাজিক প্রতিষ্ঠা পাইয়ে দেয়ার প্রচেষ্টা চালাতে। হয়ত একদিন এটাও দেখব আজকের এই ফাহাদই হয়ে উঠবে আরেক জন মাহামুদুর রহমান। আমার দেশের মত এমন অন্য কোন পত্রিকার সম্পাদক। কেননা তাকে এখনই প্রধান সম্পাদকের তকমাটা লাগিয়ে দেয়া হয়েছে।

দুদিন পরেই হয়ত দেখব টিভি টক শো'তে চতুর আলোচকরা এসে আরেকজন সম্পাদকের নাম যুক্ত করে বলবেন সরকার সংবাদ মাধ্যমের গলা টিপে ধরেছে প্রধান সম্পাদকদের গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারের পরে ফাহাদের হাস্যোজ্জ্বল মুখখানা দেখে তাকে পৃথিবীর অন্যতম সুখী মানুষ বলেই মনে হল। সুখী তাঁর হবারই কথা। ফেসবুকের একটি পেজের এডমিন থেকে একলাফে তিনি প্রধান সম্পাদক হয়ে গেছেন। আগামীতে যা আক্ষরিক অর্থেই বাস্তব রূপ লাভ করবে। সুখী তো তাঁর হবারই কথা। কিন্তু যারা তাকে এই অভিধায় অভিষিক্ত করলেন তাদের এটা বোঝা উচিৎ যে, একজন প্রধান সম্পাদক আর একটি ফেসবুক পাতার এডমিন প্যানেলের প্রধান বা একজন এডমিন এক নয়। তফাতটাও আকাশ পাতাল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×