somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিই সবথেকে বেশী স্রষ্টার বিরুদ্ধাচরণ করছেন।

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মৃত্যু অবধারিত। আর সৃষ্টির জীবনসীমাও স্রস্টা কর্তৃক নির্ধারিত। আমি এটাই বিশ্বাস করি। কিন্তু তাই বলে কতগুলো মূর্খ বদ্ধ উন্মাদের হাতে অসহায়ের মত প্রাণ যাবে এটা মেনে নেয়ার কোন কারণ নেই।
ভিন্ন মতাবলম্বীদের যেমন সকল ধর্মমতকে সম্মান জানানো উচিৎ। ঠিক তেমনি ভিন্ন মতাবলম্বন কারীদের কাছে নিজেদের মতকে উচ্চতর
আজ যারা ধর্ম রক্ষার যুদ্ধে নেমেছে তাদের সবার আগে এটা স্মরণ করা দরকার সেই ধর্ম প্রতিষ্ঠাকালীন সময়ের কথা। আজকের তার ধর্ম যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেক ত্যাগ অনেক যন্ত্রণা সয়ে তবেই প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যকে যন্ত্রনাবিদ্ধ করে নয়।
আর কোন ধর্মই তার বিরুদ্ধাচরনকারীর শাস্তি নিলাম করে দেয়নি। যদি তাই হত তাহলে মক্কা বিজয়ের পর মক্কায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীদের স্থান হত না। মক্কা বিজয়ের দিন সেখানে রক্তের নহর বয়ে যেত। অথচ ইতিহাস সাক্ষী সেদিন এক ফোটা রক্তও ঝরে নি।

পবিত্র কুরআনের ৭৩ নং সুরা মুজাম্মিল এর আয়াত ১১ থেকে ১৩ পড়ুন। সেখানে মহান আল্লাহ নিজেই যেখানে তার অবাধ্যদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সেখানে আপনি আমি কি করে তাদের শাস্তির বিধান দেই?
৭৩-১০
কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
৭৩-১১
বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
৭৩-১২
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড।
৭৩-১৩
গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

আমরা কেন ভুলে যাই মানুষের চিন্তা, বিশ্বাস কখনোই একটি জায়গায় স্থির থাকে না। ঘটনা প্রবাহে তা পরিবর্তনশীল। মহান আল্লাহ জানেন তার বান্দা যে কোন সময়ে তার উপরে ঈমান আনতে পারেন আর তাই তিনি তাদের অবকাশ দেন। অথচ আপনি নিজেই কর্ম বিধায়ক হয়ে যাচ্ছেন!
আপনার কর্ম বিধায়কের কাছে আপনি কি জবাব দিবেন?

এই যে আজ ইসলামকে জঙ্গীরুপ দিলেন এর দায় ইসলামের নয়, আপনার। ইসলাম জানুন ইসলাম মানুন তারপরে অন্যের ভুল ধরুন। নয়ত নিজেকে কেবল একজন খুনি সন্ত্রাসী বা জঙ্গী বলেই পরিচিত লাভ করবেন আর মহান আল্লাহর কাছ থেকেও এর থেকে ভাল কিছু আশা করা ভুল হবে। স্রষ্টার থেকে সৃষ্টিকে আর কেউ বেশী ভাল বাসতে পারে না। প্রত্যেকের আর্তচিতকারই তার কাছে জমা হয়। আর সেভাবেই তার প্রতিকারও।

[email protected]
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×