somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধার্মিক বা মুক্তমনা যাই হতে চান আগে একজন উন্নত মানুষ হন

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দয়া করে আপনারা আল্লাহ্‌র মহত্ব প্রমাণের জন্য মিথ্যাচার করবেন না। আল্লাহ্‌র মহত্ব এবং তার ক্ষমতা এতটাই ব্যাপক যা প্রচারের ক্ষমতাও আপনার নেই। অথচ তার কৃতিত্ব প্রচার করতে গিয়ে আপনি মিথ্যা আরোপ করছেন!
যা সত্য যা অকাট্য বলে জানেন কেবল সেটুকুই বলুন। আল্লাহ্‌ আপনার মত মূর্খ তো দূরের কথা কারোরই মুখাপেক্ষীই নন।
আল্লাহ্‌র নামে, রুসুল (সঃ) এর নামে মনগড়া কথা বলে একদিকে নিজেকে হাস্যকর বলে প্রমাণ করছেন অন্যদিকে মহান আল্লাহ্‌কে ও তার রসুলকেই ছোট করছেন।
আর যারা আল্লাহ্‌ ও তার রসুলের নামে কুৎসা রটাচ্ছেন তাদের বলছি আপনাদের ভাল লাগে না আপনারা আল্লাহ্‌ ও তার রসুলের কথা না মানুন কিন্তু কুৎসা কেন রটাবেন? আপনার বিচারের ভার মহান আল্লাহ্‌ নিজেই নিয়ে রেখেছেন। জবাব আপনি তার কাছেই দিবেন। কিন্তু আমার বা অন্যদেরকে কেন আহত করছেন? আমরা কি আপনাকে বা আপনার বিশ্বাস নিয়ে কিছু বলতে যাই? আপনি কেন বলেন?

আমরা আপনাকে ইসলামের পথে আশার আহবান জানাব আপনিও আমাদের বস্তুবাদের দিকে আহবান করুন। ব্যাস মিটে গেল। যে আপনাকে অনুসরণ করবে তার দায় তার নিজের। আর যে ইসলামের অনুসরণ করবে তার দায়ও তার নিজের। এখানে আমি ইসলামের কথা বলছি আমি একজন মুসলমান বলে যারা অন্যান্য ধর্মমতে বিশ্বাসী তারাও তাদের মত করেই আহ্বান করবে। এটাই স্বাভাবিক। কাউকে জোড় করে যেমন ধর্মান্তরিত করা যায় না তেমনি কারো ধর্ম বিশ্বাস নিয়ে কটূক্তি করা যায় না এই টুকু ভব্যতা বোধ যদি আপনার নাই থাকে তাহলে আপনি আবার কেমন মুক্তমনা?

ঠিক একই ভাবে বলব অন্যের বিশ্বাসকে যদি মূল্য দিতে না জানেন তাহলে আপনি কেন অন্যের কাছ থেকে নিজের মতকে মূল্যবান ভাবার আশা করেন? ধার্মিক তো সেই যে নিজের ধর্মাচরণে নিষ্ঠাবান একইসাথে অন্যের বিশ্বাসকেও সম্মান দেখায়।

আজ বিশ্ব জুড়ে যে সাম্প্রদায়িক সন্ত্রাস চলছে তার মুলে কাজ করছে পরমত অসহিস্নুতা। উগ্র মানসিকতা। একবার বলুন তো কোন ধর্মে এ দুটি রিপুর বিরুদ্ধে কথা বলা হয়নি।

একবার বলুন তো এ দুটি রিপুকে দমন করা ব্যতীত কি উন্নত মানসিকতা সম্পন্ন হওয়া সম্ভব?

নিজেকে ধার্মিক অথবা মুক্তমনা যে পরিচয়েই প্রতিষ্ঠিত করতে চান সবার আগে একজন উন্নত মানুষ তো হন। উন্নত মানুষ না হয়ে আপনি কখনোই ধার্মিক হতে পারবেন না। আর মুক্তমনা হতে হলেও আগে আপনাকে একজন উন্নত মানুষ হতে হবে।

[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×