somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী নির্যাতনের কারণগুলো আগে জানার চেষ্টা করুন।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৮০% নারী পারিবারিক নির্যাতনের স্বীকার! আমরা কি একটিবারও এর পেছনের কারণ খুঁজে দেখার চেষ্টা করি?
একসময় প্রধান সমস্যা ছিল যৌতুক। ছিল যৌথ পরিবারের রেষারেষি। যার কোনটাই এখন আর খুব একটা দেখা যায় না। অর্থাৎ এই দুই কারণে নারী নির্যাতনের মাত্রা অনেকটাই কমে গেছে।
এরসাথে যুক্ত করব কিছু পুরুষ স্বভাবগতভাবেই উগ্র এবং নৃশংস। শতাংশের হিসেবে তার পরিমাণটাও যে খুব বেশি নয় এটা নিশ্চয়ই মানবেন।
প্রশ্ন হল তাহলে কেন ৮০% নারী নির্যাতনের স্বীকার হচ্ছেন? আমাদের সমাজ বিজ্ঞানীরা কি বিষয়টি তলিয়ে দেখেছেন?
নারী নির্যাতনের একটি বড় বা বলা উচিৎ সব থেকে বড় অংশের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা উচিৎ পারস্পরিক শ্রদ্ধা বোধ আর ভালবাসার অভাবকে। পারস্পরিক শ্রদ্ধা বোধ এবং ভালবাসা গড়ে উঠতে পারে কেবল একে অপরের ভালোলাগাকে সম্মান করার মধ্য হতে, ছার দেয়ার মানসিকতা থেকে।
বউকে ভয় পাওয়া কিংবা স্বামীকে ভয় পাওয়া কোনটাই পরিবারের জন্য শুভ নয়। এমন কি গৃহকর্তা বা গৃহ কর্ত্রী দুটি শব্দই সমান তর দায়ী। পরিবার যতক্ষণ না স্বামী-স্ত্রী দুজনার মনের মত হয়ে গড়ে উঠবে। বোঝাপড়ার মধ্য দিয়ে পরিচালিত হবে ততক্ষণ পর্যন্ত পরিবারে ক্যাচাল লেগেই থাকবে। যেহেতু পুরুষ শারীরিকভাবে অধিক সামর্থ্য বান সেহেতু নারীরা পুরুষকে মানসিকভাবে আহত করতে থাকবে আর পুরুষ নারীদের শারীরিকভাবে আঘাত করতে থাকবে।
কাজেই নারী নির্যাতনের হার কমাতে হলে পারিবারিক শান্তির দিকটাতেই সবার আগে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে যারা এ নিয়ে কাজ করছেন তাদের বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×