somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃণাই জঙ্গি বাদের বিরুদ্ধে সব থেকে বিধ্বংসী অস্ত্র

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘৃণা, হ্যাঁ একমাত্র ঘৃণাই পারে জঙ্গিবাদকে নির্মূল করতে। সে ঘৃণা উঠে আসতে হবে সমাজের সর্ব নিন্ম স্তর থেকে আর পৌঁছুতে হবে সর্বচ্চ শেখরে। সমাজের পড়তে পড়তে এই ঘৃণা জন্মাতে হবে বিপুল আক্রোশে। তবেই সম্ভব জঙ্গিবাদকে নির্মূল করা।
প্রশ্ন হল সত্যিই কি আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি? মুখে যে যাই বলুক জঙ্গিবাদ নিয়ে দ্বিধান্বিত মানুষের সংখ্যাটা কিন্তু এ দেশে একেবারে কম নয়। এ দেশে বিপুল সংখ্যক মানুষ জঙ্গিবাদ বিষয়ে হয় দ্বিধান্বিত নয়ত একে প্রচ্ছন্নভাবে সমর্থন করে। আর সে কারণেই আজ এতদিন পরে এসে একটি সংগঠন নামকাওয়াস্তে এর বিরুদ্ধে বিবৃতি প্রদান করে দায় সারতে চাইছে।
আমরা জানি সমাজে প্রতিটি স্তরে কারা ক্রমাগত জাতিগত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বরং তাদের দাবি পূরণ করে যাচ্ছে। একদিকে জঙ্গিবাদের মানসিকতা তৈরি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন না অন্যদিকে জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন এটা তো কোন কাজের কথা হল না।
আমরা তো দেখছি না সর্বস্তরের মানুষকে জঙ্গিবাদ বিরোধী স্লোগান নিয়ে রাস্তায় বেড়িয়ে আসতে। আমরা তো দেখছি না এদেশের আলেম সম্প্রদায় জঙ্গিবাদ বিরোধী কোন সমাবেশ করছে।
আমরা এও দেখছি না কোন একটি রাজনৈতিক দল শুধুমাত্র জঙ্গিবাদকে ইস্যু করে একটি মহা সমাবেশের ডাক দিয়েছে।
তাহলে কি ধরে নেব যারা জঙ্গিবাদ বিরোধী কথা বলছেন তারা আসলে একটা প্রতারণামূলক অবস্থান বেছে নিয়েছেন।
অত্যন্ত জনবহুল স্বল্প আয়তনের একটি দেশ বাংলাদেশ। এরই মধ্যে এই জঙ্গিরা বেড়ে উঠছে, প্রশিক্ষণ নিচ্ছে, একটির পর একটি অঘটন ঘটাচ্ছে। এটা কি করে সম্ভব যদি এ দেশের মানুষ সত্যিই জঙ্গিবাদকে ঘৃণা করত?
বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি যাদের কাছে জঙ্গিবাদ নয় তথাকথিত গণতন্ত্রই এদেশের প্রধান সমস্যা। তারা এই স্বাধীনতা দিবসেও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন জঙ্গিবাদ নির্মূলের নয়।
আইন শৃঙ্খলা বাহিনীর নেয়া জঙ্গিবাদ বিরোধী প্রতিটি অভিযানের বিএনপির পক্ষ থেকে যে সন্দেহ প্রদর্শন করা হয় সেটি কার স্বার্থ রক্ষা করছে?
আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ আফগানিস্তান আমরা কি সেখান থেকে কিছু শিখতে পেরেছি?
জঙ্গিবাদ এমনই এক সমস্যা যার থেকে বেড়িয়ে আসতে হলে সমগ্র জাতিকে একাট্টা হতে হবে। এখন পর্যন্ত সে ধরনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। কাজেই সহসা যে এর থেকে মুক্তি মিলবে সেটা ভাবার কোন কারণ নেই।
এ জাতীও হয়ত একদিন জঙ্গিবাদের বিরুদ্ধে একাট্টা হবে তবে তা যেন চূড়ান্ত সর্বনাশ ঘটে যাওয়ার পরে না হয়।

[email protected]
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×