
উত্তর কোরিয়ার জনসাধারন তাদের নেতা কিম জং উন এর এতটাই ভক্ত যে, তাদের বিশ্বাস তাদের নেতার ইশারাতে প্রকৃতি পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। এমনটা মনে করে কিমের দলও।
এই দলের মতে, আবহাওয়া কেমন থাকবে তা নির্ভর করছে কিমের ইচ্ছার ওপর। প্রকৃতিও নাকি ভয় পায় তাকে!
সেদেশের সরকারী সংবাদমাধ্যম কেসিএনআর জানিয়েছে, পাহাড়ও কিমকে দেখে খুশি প্রকাশ করে তাদের আবহাওয়ার প্রকৃতি বদলে দেয়। আর তা বলতে গিয়ে মাউন্ট পেক্তুর (উত্তর কোরিয়ার সবথেকে পবিত্র স্থান বলে মনে করা হয়) কথাও উল্লেখ করা হয়েছে।
এই পাহাড়েই রয়েছে কিমের দাদা কিম ইল সুং এর মূর্তি। এই পাহাড়ের উচ্চতা ৯,০২২ ফুট এবং ডিসেম্বরে এটি বরফে ঢাকা থাকে।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের মতে, কিম যখনই এখানে আসেন তখনই নাকি তুষারপাত বন্ধ হয়ে গিয়ে রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতি।
তবে সব দেশেই তো কিছু দুর্জন থাকে। যারা সব কিছুকেই বাকা চোখে দেখে। উত্তর কোরিয়াতেও এমন কিছু লোক আছেন যারা মনে করছেন, আবহাওয়া দফতর থেকে খোঁজ নিয়েই কিম ঐ পাহাড়ে আসেন।আবহাওয়া দফতর থেকেই কিমকে জানানো হয় কোনদিন পাহাড়ে যাওয়া উচিত হবে বা কোনদিন পাহাড়ের পরিবেশ-আবহাওয়া ভালো থাকবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




