somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদের পানি এবং এর শৌচাগার ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কেন?

২৫ শে মে, ২০২২ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রায় সকল মসজিদের এই একই চিত্র। আমার প্রশ্ন হল মসজিদ আল্লাহ্‌র ঘর ইবাদতের স্থান সব ঠিক আছে। সেখানে কেউ দিবা ঘুম দিতে পারবে না এটা গ্রহণ যোগ্য (যদিও প্রায় প্রতিটি মসজিদেই গিয়ে দেখা যায় কিছু লোক অঘোরে ঘুমাচ্ছে)।
অথচ মসজিদের টয়লেট এবং পানি সকলের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও সেটা উন্মুক্ত থাকে কেবল মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য।
কেন? এই প্রশ্নের উত্তরে যৌক্তিক অযৌক্তিক হাজারটা উত্তর শোনা যাবে। আমি সে তর্কে না গিয়ে বলব, মসজিদের শৌচাগার এবং পানি যদি সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব নাই হয় তাহলে নিশ্চয়ই সকলের দান গ্রহণ করাটাও সমীচীন নয়? অতএব এবার দানবাক্সে লিখে দিন কেবলমাত্র এই মসজিদের মুসল্লিদের দানই গ্রহণযোগ্য।
সেটা কি আপনারা পারবেন? আছে সে কি সৎসাহস ?
যদি তা না পারেন, যদি সেই সৎ সাহস না থাকে তাহলে মানবিক হন। মসজিদের শৌচাগার উন্মুক্ত করার সাথে মসজিদের পবিত্রতার কোন সম্পর্ক নেই। বরং সেটাই শোভন।
আমাদের ছোট দেশ বিশাল জনগোষ্ঠী তার উপরে শহরগুলোতে জনসংখ্যার চাপ অনেক বেশী। শহর গুলোতে প্রতিদিন নানা কাজে বাইরে থেকে মানুষ প্রবেশ করেন বেশির ভাগ লোকই প্রতিদিন এসে প্রতিদিন ফিরে যান। এর বাইরেও শহরের বাসিন্দারাও যারা প্রতিদিন বাইরে বের হন তাঁরাও যে কোন সময় যে কোন স্থানে শৌচাগারের প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের শহরগুলোতে পর্যাপ্ত গন শৌচাগার নেই আর তা করা সম্ভবও নয়। কিন্তু এই সমস্যার বিপরীতে এত সংখ্যক মসজিদ রয়েছে যে প্রতিটি মসজিদের শৌচাগার উন্মুক্ত করে দিলে খুব সহজেই তাদের এই সমস্যার সমাধান হয়ে যেত । প্রয়োজন কেবল স্বদিচ্ছা, মানবিকতা আর সুষ্ঠু পরিকল্পনা।

পূনশ্চঃ কয়েক মাস আগে সিরাজগঞ্জ শহরে গিয়ে দুপুর আড়াইটায় শহরের মধ্যে দুটি মসজিদ ঘুড়ে ওজু করতে না পেরে নামাজ পরতে পারিনি পরে ওখানকার বড় মসজিদে গিয়ে নামাজ পরি। শৌচাগার ব্যবহার তো দূরের কথা নামাজের ওয়াক্ত থাকতেই শৌচাগার এমনকি মসজিদ্গুলো পর্যন্ত আঁটকে দেয়া হয়! এ সব মসজিদ কমিটির সদস্যদের কি মাথায় গন্ডগোল আছে নাকি সেটাই বুঝতে পারি না।
মসজিদের খেদমতে ইমাম, মোয়াজ্জেন ছাড়াও প্রতিটি মসজিদে খাদেম আছে। তাদেরকে দ্বায়িত্ব দিন। মসজিদ ফজর থেকে শুরু করে এশার ওয়াক্ত পর্যন্ত খোলা রাখুন। মসজিদকে শো পিছ বানিয়ে রেখে কোন লাভ নেই। যে কেউ যে কোন সময়ে ইবাদতের জন্য আসতে পারবেন এর বাইরেও যে কোন অত্যাবশ্যকিয় প্রয়োজনে আসতে পারবেন সেটা নিশ্চিত করুন।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫২
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×