somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রয়োজনীয় জীব হত্যা এবং আত্মহত্যা পরিহার করুন।

২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি সংগৃহীত

প্রতিদিনের মতই মা তার বাচ্চাদের জন্য খাবার আনতে বেড়িয়েছিল। সদ্যজাত বাচ্চারা সারাটা দিন অপেক্ষা করেছে মা'য়ের জন্য। মা খাবার নিয়ে আসেনি। দিন যায় রাত যায়, মা আর আসে না। বাচ্চারা দিনের পর দিন ক্ষুধা তেষ্টায় ধুকতে ধুকতে এক সময় মৃত্যুর কোলে ঢলে পরতে লাগল। মা আসেনি। মা আর কোনদিনই আসবে না।
কেন আসেনি মা?
নিশ্চিতই ঐ মা নিজেও হত্যার স্বীকার হয়েছে। যে এই মাকে হত্যা করল, হোক সে কোন জন্তু কিংবা মানুষ। সে একই সাথে ঐ পাখির সাথে হত্যা করল তার এই বাচ্চাদেরও।
আমার এই লেখাটি তাদের উদ্দেশ্যে যারা আত্মহত্যা করেন এবং প্রয়োজনীয়ভাবে জীব হত্যা করেন। আপনারা কি কখনো আপনাদের উপর নির্ভরশীল মানুষগুলোর কথা মনে রাখেন? মৃত্যু তো শুধু জাগতিক হয় না, মানসিক মৃত্যুর হার তার থেকে বরং অনেক বেশী। আমরা প্রত্যেকেই একে অপরের সাথে যুক্ত। কখনো কখনো নির্ভরশীলও বটে।
আপনার মা-বাবা, স্ত্রী-সন্তান এমনকি আত্মীয় স্বজন, বন্ধু এদের প্রত্যেকেরই কোন না কোন দান আপনি কো না কোন সময় গ্রহণ করেছেন। আর সে কারনেই প্রত্যেকের অধিকার আছে আপনার উপর। আর আপনারও দায়িত্ব রয়েছে সকলের প্রতি। কেবলমাত্র না পাওয়ার যন্ত্রণা, কোন একটি ইচ্ছের অপমৃত্যু আপনাকে যখন আত্মহত্যার দিকে ঠেলে দেয়। তখন আপনিই এই পৃথিবীর সবথেকে বড় স্বার্থপর! একবার ভেবে দেখেছেন?
একটি অপ্রয়োজনীয় হত্যা যেমন জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তেমনি আত্মহত্যাও। আর আত্মহত্যা তো হত্যা ব্যতীত অন্য কিছু নয়। যে তার সবথেকে প্রিয় নিজেকেই হত্যা করতে পারে, সে সুযোগ পেলে অন্যকেও হত্যা করতে পারে। একজন আত্মহত্যাকারীর পরিচয় হত্যাকারী বৈ আর কিছু নয়।
একটি হত্যা বা আত্নহত্যার পরে তার স্বজনদের সাথে কি কি হয়। সে তো তা জানে না। সে মরে বেঁচে যায়(!) কিন্তু তার স্বজনরা না মরে বেঁচে থাকে। পালটে যায় অনেক প্রতিশ্রুতিশীল জীবনের গতিপথ। ধ্বংস হয়ে যায় অনেক জীবন ঠিক ঐ পাখির ছানাদের মত। হয়ত জৈবিক নয় মানসিক। সে দায় কার?
তাছাড়াও যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন। আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। তিনি কি কোন কারন ছারাই আপনাকে সৃষ্টি করেছেন? আপনাকে লালন পালন করেছেন? আপনি কি তা জানার চেষ্টা করেছেন? আপনি কি স্রষ্টার উদ্দেশ্য জেনে তা পূরণে সচেষ্ট হয়েছেন? এই পৃথিবী ছেরে আপনি তো আবার সেই স্রষ্টার কাছে ফিরে যাবেন তখন তার কাছে কি জবাব দিবেন, তা ভেবে নিয়েছেন তো? আসলে একজন মানুষের কোন অধিকারই নেই নিজের ক্ষতি করার। কারন সে নিজেই নিজের আমানত। এই আমানতের খেয়ানত করলে যার সম্পদ তার কাছে জবাবদিহি করতে হবে। জানবেন, আত্নহত্যা মুক্ত করে না, অভিযুক্ত করে। যার থেকে পরিত্রান নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×