somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামিল, তেলুগু অভিনেতা রিভিউঃ ৩য় পর্বঃ সুপারস্টার মহেশ বাবু

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তেলুগু সিনেমা দেখেন অথচ মহেশ বাবুর ভক্ত না.... এমন লোক গুগলে সার্চ দিয়েও পাওয়া মুশকিল! ব্যক্তিগতভাবে আমি মহেশ বাবুর বড় মাপের ফ্যান। আমার এই পোস্টটিও সকল মহেশ ফ্যানদের উদ্দেশ্যে। প্রিয় তারকা সম্পর্কে জ্ঞানের পরিসীমাটা বাড়িয়ে নিন...

╚═══► ব্যক্তিগত তথ্যসমূহ ◄═══╝
●► পূর্ণ নামঃ মহেশ বাবু ঘাট্টামানেনি।
●► অন্যান্য নামঃ প্রিন্স।
●► জন্মঃ ৯ আগষ্ট ১৯৭৫
●► জন্মস্থানঃ চেন্নাই, তামিল নাড়ু, ভারত।
●► বাসস্থানঃ জুবলি হিলস, হায়দ্রাবাদ, তেলাঙ্গানা, ভারত।
●► পেশাঃ অভিনেতা।
●► উচ্চতাঃ ৬ ফুট ২ ইঞ্চি, ১.৮৮ মিটার।
●► ওজনঃ ৭০ কেজি।
●► বডিঃ বুক- ৪০ ইঞ্চি, কোমর- ৩৪ ইঞ্চি, দ্বিশীর মাংসপেশী- ১৪ ইঞ্চি।
●► চুলের রঙঃ কালো।
●► চোখের রঙঃ বাদামী।
●► রাশিঃ সিংহ।
●► ধর্মঃ হিন্দু।
●► শিক্ষাগত যোগ্যতাঃ চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.কম।

╚═══► পরিবার ═══╝
●► বাবাঃ কৃষ্ণা ঘাট্টামানেনি (অভিনেতা)।
●► মাঃ ইন্দিরা দেবী।
●► ভাইঃ রমেশ বাবু (অভিনেতা, প্রযোজক)।
●► বোনঃ পদ্মাবতী, মঞ্জুলা (অভিনেত্রী, প্রযোজক), মঞ্জুলা।
●► স্ত্রীঃ নম্রতা শিরোদকার (অভিনেত্রী)। বিবাহ- ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারী।
●► ছেলেঃ গৌতম ঘাট্টামানেনি (জন্ম- ২০০৬)।
"1: Nenokkadine"-য়ে মহেশের ছোটবেলার চরিত্রে দারুণ অভিনয় করেছে।
●► মেয়েঃ সিতারা ঘাট্টামানেনি (জন্ম- ২০১২)।

╚═══► প্রিয় ব্যক্তি/বস্তুসমূহ ═══╝
●► প্রিয় খাদ্যঃ বাড়ি তৈরি খাবারসমূহ।
●► প্রিয় ড্রিংকঃ কফি।
●► প্রিয় রঙঃ নীল।
●► প্রিয় অভিনেতাঃ কৃষ্ণা ঘাট্টামানেনি, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, বিজয়।
●► প্রিয় অভিনেত্রীঃ শ্রীদেবী।
●► প্রিয় কো-স্টারঃ তৃষা কৃষ্ণান।
●► প্রিয় মিউজিক পরিচালকঃ মানি শর্মা।
●► প্রিয় পরিচালকঃ মানি রত্নাম।
●► প্রিয় খেলাঃ ক্রিকেট।
(আগের ২ পর্বে এই ক্যাটাগরিতে অনেক তথ্য দেওয়া গেলেও, এবার অনেকটা কম। মহেশ বাবুর খুব বেশি তথ্য নেট ঘেটে যোগাড় করতে পারলাম না!)

╚═══► ফিল্ম ক্যারিয়ার ═══╝
●► মোট সিনেমাঃ ২১টি। সবগুলোই তেলুগু ভাষার। (এছাড়া চাইল্ড আর্টিস্ট হিসেবে ৯টি)।
●► বর্তমান পারিশ্রমিকঃ ১৮-২০ কোটি। আপকামিং "Brahmotsavam"-য়ে ২৫ কোটি নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
●► প্রথম সিনেমাঃ রাজা কুমারুড়ু (১৯৯৯)।
●► আপকামিং সিনেমাঃ Brahmotsavam (২৯ এপ্রিল, ২০১৬)।
●► রিমেডঃ মহেশ বাবুর বিভিন্ন সিনেমা বিভিন্ন ভাষায় রিমেড হয়েছে এবং হচ্ছে। যেমন- হিন্দিতে "ওয়ান্টেড", "তেভার"; কলকাতায় "বস", "চ্যালেঞ্জ টু", "ওয়ান্টেড", "জোর"। এসব সিনেমাগুলো মহেশ বাবুর সিনেমার রিমেক।
●► IMDb তে সর্বোচ্চ রেটিং পাওয়া ৫ সিনেমাঃ ওয়ান (২০১৪)- ৮.৬, আথাডু (২০০৫)- ৮.৫, ওক্কাডু (২০০৩)- ৮.২, স্রীমান্থুডু (২০১৫)- ৮, পকিরি (২০০৬)- ৮।

(IMDb রেটিং দেখে কি অবাক হচ্ছেন?? মহেশের প্রত্যেকটা সিনেমারই IMDb রেটিং হাই লেভেলের। সিনেমাগুলো দেখুন, আপনার রেটিং হয়তো আরো বেশি হবে!)

╚═══► অ্যাওয়ার্ডস জয় ═══╝
●► সাউথ ফিল্মফেয়ারঃ ৪টি। সবগুলোই সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস। ২০০৪- ওক্কাডু, ২০০৬- পকিরি, ২০১২- ডকুডু, ২০১৪- সীথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু।
●► নন্দি অ্যাওয়ার্ডসঃ ৭টি। যার ভেতর সেরা অভিনেতা ৩টি। ২০০৪- নিজাম, ২০০৬- আথাডু, ২০১২- ডকুডু।
●► সিনেমা অ্যাওয়ার্ডসঃ ৩টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৩- ওক্কাডু, ২০১১- ডকুডু, ২০১৫- ওয়ান।
●► সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ২টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৭- পকিরি, ২০১৩- বিজনেসম্যান।
●► ভামসি ফিল্ম অ্যাওয়ার্ডসঃ ৩টি। সবগুলোই সেরা অভিনেতা। ২০০৫- আথাডু, ২০০৬- পকিরি, ২০০৭- আথিডি।
●► সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসঃ ২বার সেরা অভিনেতা। ২০১২- ডকুডু, ২০১৪- সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু।
●► অন্যান্যঃ ৪টি। IIFA সেরা অভিনেতা (২০১৬- স্রীমান্থুডু), টিভি নাইন টিএসআর সেরা অভিনেতা (২০১৫- সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু, এপি অ্যাসোসিয়েশন সেরা অভিনেতা (২০০৪- ওক্কাডু), হায়দ্রাবাদ টাইমস সেরা অভিনেতা (২০১১- ডকুডু)।

╚═══► যোগাযোগ ═══╝
●► বাসার ঠিকানাঃ শ্রী লক্ষ্মী নিলায়াম, প্লট নং ৬০/এ, ফ্ল্যাট নং ১, রোড নং ১২, ফিল্ম নগর, হায়দ্রাবাদ- ৫০০০৯৬,
তেলাঙ্গানা, ভারত।
●► ফোন নাম্বারঃ ০৪০-২৩৫৪৬৬৯৬
●► মোবাইলঃ +৯১-৯৯৫৯৬৪০২৪৭
●► ফেসবুকঃ http://www.facebook.com/UrstrulyMahesh
●► টুইটারঃ http://www.twitter.com/urstrulyMahesh

(ফোন/মোবাইল নাম্বার নির্দিষ্ট কর্তৃপক্ষের আন্ডারে। মহেশ বাবুর সাথে কথা বলার জন্য তাদের অনুরোধ করা যেতে পারে। যদিও ফলপ্রসূ হওয়ার চান্স কম!)

╚═══► পার্সোনাল রেটিংসহ আমার দেখা সেরা সাতটি মহেশ বাবুর সিনেমা ═══╝
১। আথাডু (২০০৫)- ১০/১০
২। ওয়ান (২০১৪)- ১০/১০
৩। বিজনেসম্যান (২০১২)- ১০/১০
৪। স্রীমান্থুডু (২০১৫)- ১০/১০
৫। ডকুডু (২০১১)- ৯.৭/১০
৬। পকিরি (২০০৬)- ৯.৬/১০
৭। আথিডি (২০০৭)- ৮.৬/১০
(মহেশ বাবুর সকল মুভির হিন্দি ডাবিং আছে। এছাড়া সাবটাইটেলসহ তেলুগু প্রিন্টও আছে। সহজেই গুগলে সার্চ দিয়ে যেকোনো মুভি ডাউনলোড করে দেখতে পারেন। খুঁজে না পেলে আমাকে জানান, আমি খুঁজে দেবো।)

╚═══► মহেশ বাবু সম্পর্কে জানা-অজানা আরো কয়েকটি তথ্য ═══╝

=> সুপারস্টার কৃষ্ণার ঘরে জন্ম নেওয়ায় ছোট থেকেই অভিনয়ের সাথে পরিচিত মহেশ। মাত্র ৪ বছর বয়সেই চাইল্ড আর্টিস্ট হিসেবে ক্যামেরার সামনে আসে। চাইল্ড আর্টিস্ট হিসেবে তার মোট সিনেমা ৯টি।

=> জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স ইন্ডিয়ার সর্বশেষ তালিকা অনুযায়ী, মহেশ বাবু বর্তমান ভারতের ৩৬তম সেলেব্রেটি। সাউথ অভিনেতাদের ভেতর সর্বোচ্চ র্যাংক।

=> টাইমস অফ ইন্ডিয়ার "Most Desirable Men" Polls-য়ে ২০১১ সালে তার অবস্থান ছিলো ৫ম, ২০১২ তে ২য় এবং ২০১৩-তে হৃত্বিক, কোহলি, শাহরুখ, সালমানদের পেছনে ফেলে শীর্ষস্থান পায় মহেশ বাবু।

=> ৪ বছর প্রেমের পর ২০০৫ সালে কো-স্টার নম্রতাকে বিয়ে করেন মহেশ বাবু। যে মহেশের চেয়ে আড়াই বছরের বড়!

=> তামিল অভিনেতা কার্থি তার ক্লাসমেট ছিলো। যখন তারা চেন্নাইয়ের এংলো ইন্ডিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। এছাড়া, সুরিয়াও মহেশের স্কুল ফ্রেন্ড।

=> সাউথে অনেকগুলো ব্রান্ডের অ্যাম্বাসেডর মহেশ বাবু। যেমন- টাটা স্কাই, মাহিন্দ্রা ট্র্যাক্টর, টিভিএস মোটর, রয়েল স্ট্যাগ ইত্যাদি। পুরো ভারতে "থাম্বস আপ" এর ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলো। (বর্তমানে সালমান খান)

=> চেন্নাইয়ে বড় হওয়ায় মহেশ বাবু এখনো তেলুগু ঠিকভাবে আয়ত্ত করতে পারেনি। বলতে পারলেও, পড়তে ও লিখতে পারেনা!! ডাইলগ তাকে শোনানো হয় এবং সে অভিনয় করে।

=> মহেশ বাবুর হাইট ৬ ফুট ২ ইঞ্চি। এর বেশি উচ্চতা টলিউডে হাতে গোণা দু-একজনের আছে (প্রভাস, রানা ডাজ্ঞুবতি)।

=> টাইমস অফ ইন্ডিয়ার মতে, মহেশ বাবু তেলুগু ইন্ড্রাস্ট্রির ২য় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা (১- পাওয়ান)। তবে এই তালিকায় মহেশকে শীর্ষেও রেখেছে বেশ কিছু সাইট।

=> বক্স অফিস রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে মহেশ। সর্বোচ্চ আয় করা ১০টি তেলুগু সিনেমার তালিকায় সর্বাধিক মহেশ বাবুরই ৩টি (স্রীমান্থুডু, ডকুডু, সিথাম্মা ভাকিতলো স্রীমাল্লে ছিট্টু)। মহেশ বাবুর সর্বশেষ সিনেমা "স্রীমান্থুডু" হিন্দি ডাবিংয়ে মুক্তি না পেয়েও ২০০ কোটির বেশি আয় করেছে!

=> গত বছর "Hell-A-Child" এনজিওতে মহেশ বাবু দেড় কোটি টাকা দান করেছে! এছাড়া চেন্নাই বন্যাসহ বেশ কিছু ক্ষেত্রে মহেশ বাবুর দানশীল মনোভাব লক্ষ্য করা যায়।

=> ২০০৭ সালে "আথিডি" করার পর প্রায় ৩ বছর সিনেমা থেকে দূরে ছিলেন মহেশ বাবু। ২০১০ সালের অক্টোবরে "খালেজা"র মাধ্যমে পর্দায় কামব্যাক করেন।


সকল তথ্যই বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সংগ্রহীত। ১ম পর্বে বিজয় ও ২য় পর্বে আল্লু অর্জুনের রিভিউ যারা পড়েননি, তারা পড়ে নিলে খুশি হবো। পরের পর্বে শীঘ্রই হাজির হবো বাহুবলি তারকা প্রভাসের বিস্তারিত নিয়ে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×