somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্র একটি শিল্প

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন ধরে একটি চলচ্চিত্র তৈরীর চেষ্টা করছি। কিন্তু অর্থাভাবে এখনো প্রাথমিক পর্যায়েই থেমে আছে। যাহোক সেই বিষয়ে আজকে আমি লিখছি না। আমি শুধু চলচ্চিত্র সম্পর্কে আমার মতামত তুলে ধরতে চাই।
যে কাউকে চলচ্চিত্র বানাবো একথা বলার সাথে সাথে যে প্রশ্নটা আমাকে প্রথমেই শুনতে হয় তাহলো - "কি ছবি বানাবা ? আর্ট ফিল্ম না কমার্শিয়াল ফিল্ম ?"
আজকের দিন থেকে প্রায় ১১৮ বছর আগে অর্থাৎ ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্যারিসে লুমিয়ের ভ্রাতৃদ্বয় ১ মিনিট দৈর্ঘ্যের প্রথম যে চলচ্চিত্রটি (A Train Reaches the Station) দেখিয়েছিল তার উদ্দেশ্যছিল বাণিজ্যিক। অর্থাৎ তারা অর্থ উপার্জনের জন্যই চলচ্চিত্রটি বানিয়েছিল এবং তা প্রদর্শনীর ব্যবস্থা করেছিল। আর এর থেকেই আমরা বুঝতে পারি নবীনতম এই শিল্প তার জন্ম থেকেই বাণিজ্যিক উদ্দেশ্যে সৃষ্টি হতে থাকে। অবশ্য তখনকার সময় অনেকে একে শিল্প বলতে নারাজ। কারণ তখন এতে শিল্পের কোন ছোঁয়া ছিল না বা শিল্প সৃষ্টি এর উদ্দেশ্য ছিল না।
এদিকে জর্জ মেলিয়েঁ (George Melies) কিছুটা ভিন্ন ধারায় চলচ্চিত্র তৈরী করতে থাকেন। তার চলচ্চিত্রে ফ্যান্টাসি ও পুরো গল্প বলার চেষ্টা দেখা যায়।
অর্থাৎ চলচ্চিত্র তার জন্মলগ্ন থেকেই দুটি ভিন্ন ধারায় বিকশিত হতে থাকে। এক হচ্ছে লুমিয়েরদের বাস্তববাদী ধারা যার ধারক আইজেনস্টাইন, সত্যজিৎ রায় সহ সকল বাস্তববাদী চলচ্চিত্রকার। আরেক দিকে মেলিয়েঁ ধাঁচের ফ্যান্টাসিধর্মী ধারা।
অন্যান্য শিল্প মাধ্যম গুলো দিকে দেখলে আমরা দেখবো অধিকাংশ শিল্পই একক শিল্প অর্থাৎ একজন ব্যক্তি শিল্প সৃষ্টি করতে পারেন। কিন্তু চলচ্চিত্র তৈরীতে অনেক মানুষের মেধা ও শ্রম প্রয়োজন। তাছাড়া অর্থও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলচ্চিত্র তৈরীতে মোটা অংকের অর্থও প্রয়োজন। এই অর্থ ফেরত আসার জন্য দর্শনীর বিনিময়ে প্রদর্শণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বর্তমান সময়ে চলচ্চিত্র একটি সর্বজন স্বীকৃত শিল্প। এবিষয়ে কেউ দ্বিমত পোষন করবেন না বলে আমার বিশ্বাস। যেহেতু চলচ্চিত্র তৈরীতে মোটা অংকের অর্থের প্রয়োজন সেহেতু এটি বাণিজ্যিকিকরনও আবশ্যক। আবার অর্থ উপার্যনই যদি এর প্রধান উদ্দেশ্য হয়ে থাকে তারপরও আমি বলবো সেটা শুধুমাত্র একজন প্রযোজকের কাছে। তার কাছে - Film is a product and investment is a business. প্রযোজক শুধুমাত্র অর্থ লগ্নি করেন ব্যবসার জন্য, শিল্প সৃষ্টি তার উদ্দেশ্য নয়। কিন্তু একজন চলচ্চিত্রকার বা চলচ্চিত্রকর্মীর কাছে চলচ্চিত্র একটি শিল্প কারণ তার বা তাদের মাধ্যমে শিল্পটি সৃষ্টি বা নির্মিত হয়। অনেক সময় নির্মাতা নিজেই নিজের অর্থে চলচ্চিত্র নির্মান করেন। সেক্ষেত্রেও পরিচালক ও প্রযোজক দুটি আলাদা স্বত্তা হিসেবে আমার কাছে বিবেচিত হবে।
তাই আমার কাছে চলচ্চিত্রকর্মী হিসেবে চলচ্চিত্র একটি শিল্প। আমার কাছে - Film itself an art. So why should we say "ART FILM"
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×