ভাঙুক সব স্বপ্ন নদীর পাড়
জলোচ্ছ্বাস কেড়ে নিক ভালোবাসার চিলেকোঠা
বড় হোক নদী, গর্ভে থাকুক আমার ভালোবাসা
শুকাবে যেদিন খরস্রোতা সেদিন
নদী রেখা ধরে খুঁজতে যাবো ভালোবাসা।
আপাতত আহত হৃৎপিণ্ড নিয়ে আমি
সম্ভাব্য দুর্যোগের স্বপ্ন সাজাই।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




