somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কঙ্কাল

১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুনে মনে হতে পারে এটা একটা ভূতের গল্প । আসলে তা নয়। আমি নিজেই ভূত-টুত বিশ্বাস করি না। যাই হোক গল্পটাই বরং বলি। এটা বন্দরনগরী লাসম্পেজিয়ার কাহিনী।
শহরের মিউজিয়ামে অ্যাটলান্টা নামে একটা কাঠের মূর্তি স্থান পেল। এটা ইটালির তৈরি নয়, কোন এক বিদেশী জাহাজ থেকে নামানো হয় এখানকার বন্দরে। কাঠের তৈরি এই নারীমূর্তিকে দেখে মনে হয় অষ্টাদশী।

মিউজিয়ামের কিউরেটর বয়েসে যুবক, নাম পল স্মিথ। এই নারী মূর্তিটির প্রতি ছিল তার দুর্নিবার আকর্ষণ। সেই যেন ওর সব। ওকে না দেখলে চলে না যুবকের। এ নিয়ে বন্ধুরা ওর সঙ্গে কৌতুক করে, কিন্তু সরলমনা স্মিথের সেদিকে কোন খেয়ালই নেই।
সবার লেখার বিষয়বস্তু এক নয়। কেউ লেখে অভিজ্ঞতা, আবার অনেকে মৌলিক লেখাও লেখে। আর আমি মিউজিয়ামের বিষয়বস্তু নিয়েই বেশি লিখে থাকি। তাই লাসম্পেজিয়ার মিউজিয়ামে আমি প্রতিদিন যেতাম। যার ফলে স্মিথের সঙ্গে আমার পরিচয় হতে খুব একটা সময় লাগেনি। আমি দেখতাম, স্মিথ কাঠের তৈরি নারীমূর্তির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে তো আছেই। চোখে পলক পড়ছে না।
কৌতুহল দমন করতে না পেরে তাই একদিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘বন্ধু, যদি কিছু মনে না করো তো তোমাকে একটা প্রশ্ন করব? আচ্ছা, তুমি ওই মূর্তিটার দিকে সবসময় তাকিয়ে থাকো কেন? কি আছে ওর মধ্যে? মানলাম মূর্তিটা না হয় খুবই সুন্দর, কিন্তু ওটা তো একটা শুধুই কাঠের পুতুল, মানুষ তো আর নয়।’
স্মিথ বলল, ‘ জানো সবাই না মনে করে আমি পাগল। তা না হলে......... আসলে মূর্তিটা সম্পর্কে আমি সবকিছুই জানি। আজ থেকে বহু বছর আগে যা ঘটেছিল তার কিছুই আমি ভুলিনি।
আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। আমাকে অবাক হতে দেখে স্মিথ বলল, ‘তুমি হয়তো ভাবছ, এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। কিন্তু আমি কিছুই বানিয়ে বলছি না। তুমি আমার কথা অবিশ্বাস কোরো না। শোনো তাহলে আমার অতীত জীবনের কাহিনী।
অনেকদিন আগের কথা। সতেরোশো চুয়াত্তর সাল, ১৩ অক্টোবর। সবেমাত্র বিয়ে করেছি আমি। মেয়েটির নাম অ্যাটলান্টা। সুন্দরী অল্প বয়েসী বউ পেলে একটা ছেলের যা হয়, আমারও তাই হলো। খুশিতে, আনন্দে হাবুডুবু খাচ্ছি আমরা দু’জন।
বিয়ের দু’তিন মাস পরেই আমরা বেড়াতে বেরুলাম। এক সময় পারস্য উপসাগরের তীরে চলে এলাম। সেখানেই দুর্ঘটনাটা ঘটল। বিধি বুঝি আমাদের কপালে এত সুখ রাখেনি। সৈকতে ঘুরতে ঘুরতে আমরা খুব হাঁপিয়ে উঠলাম। তাই বনপথ দিয়ে হাত ধরাধরি করে হাঁটতে লাগলাম। হঠাৎ অ্যাটলান্টা জোরে চিৎকার দিয়ে উঠল। আমি কিছু বোঝার আগেই সে মাটিতে ধপাস করে পড়ে গেল। আমি তখন পাগলের মত হয়ে গেলাম। তারপর যখন নিজেকে সামলে নিলাম তখন দেখি সব শেষ। আমাকে ছেড়ে অ্যাটলান্টা সারাজীবনের জন্যে চলে গেছে।
ওকে বুকে নিয়ে অনেক কাঁদলাম। কিন্তু যতই কাঁদি না কেন, মৃত মানুষকে কি আর ফিরে পাওয়া যায়?
অ্যাটলান্টাকে নিয়ে মিশরে গেলাম। সেখানে তার কাঠের মূর্তি বানিয়ে এখানে ফিরে আসি। তারপর আবার নতুন করে জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। এই ভাবেই আমি আমার অ্যাটলান্টাকে আগলে রেখেছি। এবার তুমিই বলো, লোকে আমার যে যাই বলুক তাতে কি আমার কিছু যায় আসে? আমি যে ওর কথা শুনতে পাই। আমরা কথা বলি নিভৃতে।
আমি ভাবলাম, এ কি সম্ভব? স্মিথ যা বলছে সেটা কি সত্যি? এসব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি স্মিথ আর মানুষ নেই, সে হয়ে গেছে বিকৃত এক কঙ্কাল। কঙ্কালটা প্রাণ খুলে হাসছে।
আরে, একি! কাঠের মূর্তিটাও যে হাসছে! দেখতে দেখতে এক সময় মূর্তিটা এক সুন্দরী নারীর রুপ ধারণ করল। তারপর কাঁচের বাক্স থেকে বের হয়ে পল স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরল।


মূল: আলফ্রেড হিচকক।


বিশেষ দ্রষ্টব্য: এই ধরনের আরেকটি সুন্দর গল্প আছে। আরেকদিন দেয়ার আশা রাখছি।



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×