somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেতু

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক গ্রামে রহিম আর করিম দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকত। তাদের দুই জনেরই ছিল বিশাল দুই খামার। দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকায় তারা খামারের কাজে তাদের যন্ত্রপাতি, শ্রমিকসহ আনুষঙ্গিক সবকিছুই মিলেমিশে ব্যবহার করত কোন হিসাব-নিকাশ ছাড়া।

দীর্ঘ চল্লিশ বছর এভাবে চলার পর হঠাত করেই লাগল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। একটি ছোট্ট ভূল বুঝাবুঝি থেকে প্রথমে কথা কাটাকাটি, গালাগালি এবং পরে যথারীতি তাদের মধ্যে কথা, যোগাযোগ বন্ধ। মিলমিশের সম্পর্ক শেষ।

একদিন সকালে, রহিমের দরজায় নক। রহিম দরজা খুলে দেখল, এক কাঠমিস্ত্রি দাঁড়িয়ে, যে কিনা কাজ খুজতে এসেছে। বলল, ‘আমার কাজের দরকার, আপনার খুটিনাটি কাজ থাকলে আমি করে দিতে পারি’।

রহিম বলল, ‘হ্যা, তোমাকে আমি কাজ দিতে পারি। ঐ যে পাশের খালটা দেখছ, ওটা আমার ভাইয়ের। গত সপ্তায় আমার সাথে তার ঝগড়া হওয়ার পর সে লোক লাগিয়ে আমাদের দু’জনের খামারের মাঝে খাল কেটে দিয়েছে। আমার সাথে ক্রোধ দেখিয়েই হয়ত ও এটা করেছে, কিন্তু আমিও কম যাইনা। ঐ যে দেখছ গোলাঘরের পাশে তক্তার স্তুপ, ওগুলো আমার আর দরকার নেই। খালের এপাশে একটা উঁচু বেড়া বানিয়ে দাও ওগুলো দিয়ে যাতে ওর কোন কিছু আমাকে আর দেখতে না হয়’।

মিস্ত্রি বলল, ‘আমি বুঝতে পারছি আপনি কী চাচ্ছেন, আশা করি আমার কাজ আপনার পছন্দই হবে’।
রহিম মিস্ত্রিকে সব জিনিসপত্র বুঝিয়ে দিয়ে তার মাল সাপ্লাইয়ের কাজে বাইরে চলে গেল। মিস্ত্রি সারাদিন ব্যস্ত থাকল মাপামাপি, প্যারেক মারা এসব নিয়ে।

বিকেলে রহিম যখন মাল সাপ্লাই শেষে ফিরে আসল, ততক্ষণে মিস্ত্রির কাজ শেষ। কিন্তু কাজ দেখে তো তার চক্ষু চড়কগাছ! বেড়া বানানোর বদলে মিস্ত্রি বানালো একটা কাঠের সেতু, খালের এপার-ওপার। চমৎকার দৃষ্টিনন্দন সেতুর দু’পাশে রেলিং দেওয়া। সেতুর ওপাশে দেখল, তার ছোটভাই করিম হাত নাড়াতে নাড়াতে আসছে। দুই ভাই সেতুর দুই প্রান্ত দিয়ে উঠে মাঝখানে এসে দু’জনের হাত ধরে মিলে গেল।
মিস্ত্রি ততক্ষণে তার জিনিসপত্র ব্যাগে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। রহিম তাড়াতাড়ি এসে বলল, ‘তুমি থাকো, যেওনা। আমার আরো অনেক কাজ আছে। কয়েকদিন থেকে ওগুলো করে দিয়ে যাও’।

মিস্ত্রি বলল, ‘থাকতে পারলে আমার ভালোই লাগত, কিন্তু আমার এখনো অনেক সেতু বানানো বাকি’।


(সংগৃহীত এবং অনূদিত)

শিক্ষাঃ আমাদের সমাজে বেড়া/দেয়াল বানানোর মিস্ত্রি অনেক, এর কথা তার কাছে আবার তার কথা রঙ মাখিয়ে এর কাছে লাগাই, যেটা খুবই সহজ। কিন্তু সেতু বানানোর মিস্ত্রির বড়ই অভাব। আসুন, দেয়াল না বানিয়ে বেশি বেশি সেতু বানাই।

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×