আমার ছেলে পড়ালেখার সুবাদে বাইরে আছে, তার ছুটিতে দেশে আসার কথা ২রা অক্টোবর, এদিকে ঈদ এর দিন ক্ষণ নিয়ে আমার চিন্তায় ঘুম হচ্ছে না। ঈদ পাবে কি পাবে না... কেমন একটা ব্যাপার ! ১লা অক্টোবরে ঈদ হলে একটুর জন্য ঈদের দিন আমার ছেলে থাকবে পথে।
অবশেষে এল সেই ক্ষণ যখন বুঝতে পারলাম রমজানের এই রোজার শেষে খুশির ঈদ আমার ছেলের সাথে করতে পারব।
এক লহমায় বদলে গেল সব।
ঈদের দিন, আমার ছেলে নামাজ পায় নাই, কিন্তু ১০ টায় চলে আসে ঘরে। ছবিটা আমার ছেলে এবং আমার। আসার আগে থেকেই দাঁড়িয়ে ছিলাম বারান্দায়। আসা মাত্রই আমি দৌড় দিয়ে নেমে যাই আমার ছেলেকে বুকের মাঝে নিতে আর আমার মেয়ের হাতে ছিল ক্যামেরা, সে তুলেছে ছবিটা।
খুব ভাল লাগার একটা মুহূর্ত শেয়ার করলাম সবার সাথে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


