somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুডইয়ার্ড কিপলিং- এর একটি কবিতার অনুবাদ

১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি তুমি নিজের মাথা ঠান্ডা রাখতে পার যখন তোমার
কারণে অন্যেদের ক্ষতিবৃদ্ধি হতে থাকে আর তোমাকেই দোষারোপ করা হতে থাকে
যদি তুমি নিজের উপর বিশ্বাস অটুট রাখতে পার যখন সকলেই তোমাকে সন্দেহ করে
আর তুমি তাদের সন্দেহবাতিককে গ্রহণ কর

যদি তুমি অপেক্ষা করতে পার আর অপেক্ষিত হতে হতে ক্লান্ত না হও
কিম্বা, মাটির সাথে মিশে যেতে যেতেও মিথ্যার আশ্রয় না নাও,
কিম্বা, ঘৃণিত হওয়াতেও যদি ঘৃণার পথ বেছে না নাও
তারপরও সাধুর বেশ ধারণ না কর, কিম্বা বিজ্ঞের মত বক্তব্য না দাও,

যদি তুমি স্বপ্ন দেখতে পারো কিন্ত স্বপ্ন তোমাকে না পেয়ে বসে
যদি তুমি চিন্তা করে থাকতে পার কিন্ত চিন্তা করাই তোমার লক্ষ্য না হয়
যদি তুমি বিজয় ও ধ্বংসকে মোকাবেলা করতে পার
আর এ দুই বিপরীতকে একই মত গ্রহণ করতে পার,

যদি তুমি যে সত্য উচ্চারণ করেছিলে তা শুনতে পাও বিকৃতভাবে
যেভাবে কোনো সুযোগসন্ধানীর ফাঁদে পড়ে বোকার দল,
অথবা যাকিছু অঞ্জলী তুমি দান করেছিলে এ জীবনে তা যদি দেখতে পাও ভেঙ্গে গেছে সব
আর সেগুলিকে আবার তুলতে ও গড়ে নিতে পার বহুব্যবহৃত তোমার নিজস্ব হাতিয়ার দিয়ে,

যদি তুমি বাজী ধরতে রাজী থাক শুধুমাত্র একটি দানে
তোমার সমস্ত সঞ্চয়,
আর সব হারিয়ে শুরু থেকে আবার আরম্ভ করতে হয়
এবং তবুও তুমি হয়ে যাওয়া ক্ষতি নিয়ে একটিও দীর্ঘশ্বাস না ফেল,

যদি তোমার হৃদয়, তন্ত্রী আর কর্তব্যবোধ তোমাকে
বাধ্য করে নিজের কাজ চালিয়েই যেতে যখন অন্যেরা গেছে বিশ্রামে
আর তাই তুমি চালিয়েই যাও যখন তোমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই
শুধু “চালিয়ে যাও” এ ইচ্ছাশক্তির জোরটুকু ছাড়া,

যদি তুমি জনতার মাঝে কথা বল তবু নিজের সততা থাকে অটুট
কিম্বা রাজার সঙ্গ পেয়েও তুমি সাধারণত্ব হারাও না,
যদি শত্রু কিম্বা প্রাণের বন্ধু কেউই তোমাকে আহত না করতে পারে,
যদি সব লোকই তোমায় গণ্য করে কিন্তু খুব বাড়াবাড়িতে নয়;

যদি তুমি অকরুণ সময় তোমার তুলনায় নিতে পার
দূর যাত্রার মানদন্ডে যাটটি সেকেন্ড সময়ের মত
এ পৃথিবী তোমারই বৎস, আর এর মাঝে যা সবকিছু আছে;
তারচে বড়, তুমিই হলে মানব।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×