somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে মাফ করবেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতিদিন অনাচার অবিচার দেখতে পারি, গড়হিসাব করে অপমৃত্যুর হিসাব নিতে পারি। টিভিতে মহারাণী মহারাজার মিথ্যাচার দেখতে পারি, নাচ গান দেখার ফাঁকে ফাঁকে আজানের বিরতি নিতে পারি।

গনমানুষের ভিরে চিহ্নিত বেশ্যাকে অপলকে গিলতে পারি। এইচডি ও থ্রিজি সেবার মাধ্যমে আমরা প্রতিদিন অজস্র মানুষের বিচার চাই বিচার চাই ও বিচারহীনতার নির্বাক শ্রোতাদর্শক মন্ডলী হয়ে পুরস্কারজয়ী সংবাদে নিজেদের কান্নায় হারিয়ে ফেলতে পারি।

আমরা সব মেনে নিতে পারি; জিয়া থেকে এরশাদ !

আমার মধ্যবিত্তের এই খুল্লামখুল্লাকে স্বাধিনতার ছবক হিসেবে নিতে পারি, আমরা কপিরাইট থেকে ফুলকপির দাম সব মেনে নেই। ত্বকির বাবা এখন একা একজন মানুষ তাও মেনে নিয়েছি আমরা, মেঘের জন্য মায়াকান্নাও মেনে নিয়েছি আমরা।

শিল্পের নামে যে ট্যানারি শিল্প গড়ে উঠেছে আমরা তাও মেনে নিয়েছি। আরজে, ভিজে ও হানি সিং আমরা মেনে নিয়েছি, বাসা ভাড়া, বাস ভাড়া, বাশের ভাড়া, বেশ্যা সহ সকল বাড়তি দর আমরা মেনে নিয়েছি।

একটার পর একটা পুকুরচুরির সংবাদ আসে আমরা অবাক হই আবার অপেক্ষায় থাকি আবার কখন অবাক হব। প্রতিদিন অবাক হওয়ার মতন সংবাদ আসে আমার অবাক হই আবার অপেক্ষায় থাকি নতুন করে অবাক হওয়ার!

আমরা মেনে নিয়েছে সব, আমলা থেকে কামলা, বিচারপতি থেকে কবি সকল নিন্দনীয় কর্ম কে আমরা মেনে নিতে নিতে নান্দনিকতায় রুপ দিয়েছি।

আজাদ থেকে অভিজিৎ, সুন্দরবন কিংবা মংলা, তাজরিন কিংবা রানা প্লাজা, আমরা সব মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি।

আমাকে মাফ করবেন, আমরা আজও চুমু খাওয়া মেনে নিতে পারিনি। হে প্রান্তিক প্রেমিক যুগোল আপনাদের যারা কান ধরে উঠবস করিয়েছে তাদের প্রেমহীন হৃদয়ে প্রেমের জন্য দোয়া করুন!

থুথু দিন এ সমাজের মুখে আর চুমু খান, ভালোবাসুন।

ভালোবাসা।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×