somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইজি এ (২০১০)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইজি এ ২০১০ সালের একটি টিন কমেডি মুভি । মুভির স্ক্রিন-প্লে কিছুটা ‘দ্য স্কারলেট লেটার’ নভেল থেকে অনুপ্রাণিত ছিলো

কাহিনী : হাই-স্কুল স্টুডেন্ট অলিভ পেন্ডারঘাস্ট (এমা স্টোন ) তার স্কুলের সবচেয়ে আলোচিত ব্যক্তিতে পরিনিত হয় যখন সে তার বেস্ট ফ্রেন্ড রিহাননের (অ্যালিসন মিচালকা ) কাছে তার ভার্জিনিটি হারানোর ব্যাপারে মিথ্যা বলে এবং কোনোভাবে ম্যারিয়েন (অ্যামান্ডা বেইনেস ) সেটা শুনে ফেলে এবং পুরা স্কুলজুড়ে তা প্রচার করতে থাকে । অলিভ প্রথমদিকে এই হঠাত খ্যাতি উপভোগ করতে থাকলেও আস্তে আস্তে এটা তার মাথাব্যাথার কারন হয়ে দাড়ায় । পরবর্তীতে অলিভকে অনেক বড় বিপদে পড়তে হয় ।

অলিভ কীভাবে সেই বিপদের মোকাবেলা করে সেটা জানতে হলে মুভিটা দেখে ফেলুন ।



মুভির প্রধান আকর্ষণ এমা স্টোন । এমা স্টোনকে আমি চিনি এই মুভির মাধ্যমেই এবং ‘ইজি এ’ দেখার পর থেকেই আমি এমার ফ্যান । মুভির বেশিরভাগ সময় জুড়েই ছিলো এমা । সো , তার অভিনয়ের উপরেই মুভি ভালো লাগা অথবা না লাগা অনেকাংশে নির্ভরশীল । এক্ষেত্রে বলতে হয় মুভিটা একাই টেনে নিয়ে গিয়েছেন এমা । যদিও এমার গলার ভয়েস তেমন ভালো না , তবুও পুরা মুভিতেই এমার প্যাঁচাল শুনতে বেশ ভালো লাগছে । এমার চোখের ভাষা , এক্সপ্রেশন , স্যারকাজম , Attitude , হাসি এমনকি কান্নাও অসম্ভব ভালো লেগেছে । মুভি দেখার সময় মনেই হচ্ছিলো না যে এটা একটা মুভি দেখছি । আরও মনে হচ্ছিলো যে এমা স্টোন বোধহয় আসলেই এমন :P । অ্যামান্ডা বেইনেসের অভিনয়ও ছিলো প্লাস পাওয়ার মত । অ্যামান্ডার চোখের ভাষা আর এক্সপ্রেশনও ছিলো এমার মতই অসাধারন । অ্যালিসন মিচালকার অভিনয় তেমন ভালো না হলেও চলে টাইপের । মুভিতে আরো ছোটো-খাটো অনেক চরিত্র ছিলো ।

মুভিতে সবচেয়ে ভালো লেগেছে এমা স্টোন আর অ্যামান্ডা বেইনেসের একসাথের দৃশ্যগুলা । দুইজনের স্যারকাজম , একে অন্যের প্রতি ঘৃণা এই দৃশ্যগুলা সেইরকমের মজার । এমা স্টোন আর অ্যালি মিচালকার স্ক্রিন শেয়ারিংও ভালো লেগেছে । তাদের কথপোকথন হিলো এক্সট্রিম লেভেলের ফানি ।

আমি বেশ কিছু মুভি প্রতিদিনই দেখি । ইজি এ তাদের মধ্যে অন্যতম । কারন , মুভিটা দেখলেই কেনো জানি মুড ভালো হয়ে যায় । প্রথমবার মুভি দেখার সময়ও খুব হেসেছি । প্রায় প্রত্যেকটা সিনই হাসির । না চাইলেও হাসি আটকিয়ে রাখা যায় না । জোর করে হাসানোর চেষ্টা করেননি পরিচালক । কিন্তু মুভি দেখতে থাকলে হাসি এমনিতেই চলে আসবে ।


উইল গ্লুকের দুইটা মুভি দেখেছি আমি । এইটা আর ফ্রেন্ডস উইথ বেনেফিটস । দুইটা মুভিই আমার কাছে ভালো লাগছে । উইল গ্লুক খুব ভালোভাবে মুভি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারেন । ভবিষ্যতে উইল গ্লুকের কাছে আরো ভালো ভালো রোম্যান্টিক-কমেডি মুভি আশা করছি ।

মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো অসাধারন । মুভি শেষ করেই আগে মিউজিক নামাইছি সব । শুধু মিউজিকের জন্য হলেও মুভিটা দেখতে পারেন । মুভির ওপেনিং সিনে যে মিউজিক আছে সেটা শুনলেই মুভিটা দেখতে ইচ্ছা করবে । আর নাতাশা বেডিংফিল্ডের ‘পকেটফুল অব সানশাইন’ গানটা তো মুভি পজ করেই ডাউনলোড করে শোনা শুরু করছিলাম ।

মুভির লোকেশন হলো এই মুভির আরেকটা প্লাস-পয়েন্ট । অসাধারন মিউজিক দিয়ে যেমন মুভিটা শুরু হয়েছে , তেমনি ওপেনিং ক্রেডিটের দৃশ্য দেখলেও আপনার পুরা মুভিটা সেষ করতে ইচ্ছা করবে । পুরা মুভির শুটিং হয়েছে ক্যালিফোর্নিয়ার Ojai তে । আর অলিভের স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছে ‘Ojai North High School’ । মুভি দেখার পরেই আমার এখন খালি ক্যালিফোর্নিয়ার Ojai তে যাইতে ইচ্ছা করে ।

মুভিটা না দেখা থাকলে দেখে ফেলুন । সময়টা ভালোই কাটবে ।




২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×