somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা দেখি তা কী সত্য নাকী কঠিন সত্য !!! নাকী অন্যকিছু !!

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিকোল কিডম্যানের মুভি কেনো জানি আগে একটাও দেখা হয় নাই । অনেক আগে থেকেই এই অভিনেত্রীর নাম জানি । কিন্তু , কেনো জানি তার অভিনীত কোনো মুভি দেখা হচ্ছিলো না । অবশেষে 'দ্য আদারস' দেখার মাধ্যমে নিকোলের কোনো মুভি দেখলাম ।



'দ্য আদারস' মুভির ব্যাপারে কিছু বলার আগে হরর জনরার ব্যাপারে কিছু বলে নেই । মুভি জনরার মাঝে আমার সবচেয়ে অপছন্দের জনরা হচ্ছে এটি । তার কারণ , বর্তমানের ম্যাক্সিমাম হরর মুভিতে যে পরিমাণ কাটাকাটি দেখানো হয় কাহিনীর উপর জোর না দিয়ে সেটা আমার তেমন সহ্য হয় না । তবে , ভালো কাহিনী , ভালো পরিচালনা থাকলে এবং সাইকোলজিক্যাল হরর হলে অবশ্য খুব আগ্রহ নিয়েই দেখি । দ্য শাইনিং , দ্য রিং , আইডেনটিটি এর পরে প্রিয় হরর মুভি হিসেবে যুক্ত হলো এই মুভিটি ।



একটি পূরানো বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করেন গ্রেস স্টুয়ারট । তার বাচ্চাদের আবার আরেক রোগ আছে । তারা আলো সহ্য করতে পারে না । তাই , বিশাল বাড়িটি প্রায় সব সময়েই অন্ধকার হয়ে থাকে । গ্রেস এর স্বামী যুদ্ধে গিয়েছেন । গ্রেস এর বাড়িতে নতুন তিনজন কাজের লোক আসে । যাদের আচরণ একটু সন্দেহজনক । এর মাঝে গ্রেসের মেয়ে দাবী করতে থাকে যে সে নাকী এক ছোট্ট বালকের দেখা পেয়েছে । কিন্তু গ্রেস কিংবা বাড়ির অন্য কেউ সেই বালকের দেখা পায় না । গ্রেস ভাবে যে তার মেয়ে মিথ্যা বলছে । এদিকে আসলেই তার বাড়িতে নানান রকমের বিচিত্র এবং অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে থাকে । কাজের লোকদের আচরণও আরো সন্দেহজনক হয়ে যায় । গ্রেসের স্বামীও হঠাত করে ফিরে আসে যুদ্ধ থেকে ।

কী হবে তারপর ?????????????

এই প্রশ্নের উত্তর জানার জন্য মুভি দেখে ফেলুন , যদি এখনো না দেখা থাকে ।

এই মুভি দেখবেন কেনো ? ভয় আছে , রহস্য আছে , থ্রিল আছে , সাইকোলজিক্যালি চাপ বাড়বে যতোই মুভি সামনের দিকে এগুবে । বিখ্যাত ক্রিটিক লিয়াম লেসি এক্কেবারে ছোট্ট করে এই মুভি সম্পর্কে বলেছেন >>> A welcome change of pace from most contemporary scary stories, where the shocks come with all the subtlety of flashers jumping out of park bushes.

পরিচালক এর কাজ আগে দেখিনি । তিনি মূলত স্প্যানিশ মুভি বানান । তবে , এটা যে তার জীবনের অন্যতম সেরা মুভি সেই ব্যাপারে কোন সন্দেহ নেই ।

মুভির সবাই খুব ভালো অভিনয় করেছেন । কিডম্যান এবং মুভিতে তার বাচ্চা হিসেবে দুই পিচ্চি ভালো কাজ করেছেন এবং পরিচারিকা চরিত্রে Fionnula Flanagan ও ভালো অভিনয় করেছেন ।

নাম >>> The Others (2001)
পরিচালক >>> Alejandro Amenábar
অভিনয় >>> Nicole Kidman, Christopher Eccleston, Fionnula Flanagan

IMDB Rating >>> 7.6
My Rating >>> 8.0

IMDB >>> http://www.imdb.com/title/tt0230600/

Download Link >>> Click This Link
Or
http://thepiratebay.sx/torrent/7040502
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×