ও আমার সাথে ঘুমায় না। ও সারাদিন বাইরে বাইরে থাকে। বন্ধুদের সাথে আড্ডা দেয় রাত করে বাড়ি ফিরে। যখন প্রাণ দিয়ে ভালোবাসতাম তখন ও ছিল ড্রাগ আসক্ত। আমার চারপাশের সবাই আমাকে নানাভাবে নিষেধ করেছিল ওর সাথে মিশতে। এমনকি ওরও কিছু কাছের মানুষ আমার ভালোবাসাকে ছেলেমানুষী ভেবেছিল। আমি তখন জানতাম ও একদিন নেশা ছেড়ে দিবে। আমাদের অনেক সুন্দর, সুখী ও ভালোবাসাময় জীবন হবে। নেশা ছাড়ার আগেই আমার আমার পেটে সন্তান এলো। বিয়ের পর ওর চাকরী না থাকায় আমার আত্নীয় স্বজনের কাছে আমি ও আমাদের পরিবার নানাভাবে ছোট হয়েছে কিন্তু আমি জানতাম ও একদিন আর এমন থাকবে না। অবশেষে ও নেশা ছেড়েছে বটে তবে যে স্বপ্ন আমি ওকে নিয়ে দেখতাম তার উল্টোটা হয়েছে। আমাকে নিয়ে কোথাও বেড়াতে যায়নি নেশা ছাড়ার পরও। নেশাসক্ত হয়ে আগে যাও একটু আধটু শেয়ার করতো এখন তাও করেনা। আমি বাচ্চাটি নিয়ে একা ঘরে ঘুমায় ও বিরক্ত হয়ে অন্য ঘরে থাকে। রাত জেগে টিভি দেখে। সাউন্ড না দিয়ে মানুষ কি করে টিভি দেখতে পারে তা আমার জানা ছিলনা। ও দেখে। রুমে গেলে বিরক্ত হয়। আমার সাথে ঘুমাতে পছন্দ করেনা। আড্ডা দিতেও না। মাঝে মাঝে রাত জেগে থাকলে পরদিন খূব ঘুমায় তবে আমি জানি সে আর নেশা করেনা। ওর প্রচন্ড গোয়ার্তুমি আছে। যদিও আমার গায়ে কখনো সে হাত তুলেনি। তবু কেন জানি আমার মনে হয় ও আর আমাকে ভালোবাসেনা। যে স্বপ্ন আমি ওকে নিয়ে দেখেছিলাম তা বাস্তবায়ন হবে এখন আর ভেবে আরাম পাইনা। আমি এখন দিশেহারা। কারনও আছে....গভীর এক প্রেমে পড়েছি আমি। যার প্রেমে পড়েছি তাকে ও পছন্দ করেনা। যদি পছন্দ করতো তাহলে কি ওর আমাদের সম্পর্কটা ভালো লাগতো?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।