ডায়রি লেখার অভ্যাস নেই তাই তেমন কিছু লিখতে পারিনা। আর বাংলা ডাইরি তো বোধহয় জীবনে কোনদিন লিখিনি। তাই কি লিখবো বুঝতে পারিনা। মন ব্ল্যান্ক হয়ে যায়। মনের অনুভব প্রকাশ করা যায় এমোন একটা সিস্টেম থাকলে দেখাটাম আজকের দিনটা কেমোন ভালো গেছে (উফ্ফ্! এই বাংলা লেখার চেয়ে NJStar - এ Japanese লেখা আরও সহজ!...)। সকালের বিরক্ত থেকে শুরু করে প্রায় ১০ বছর পর ফেরি চড়া, ফেরিতে দাড়িয়ে সাগরের লবন-পানির ঝাপটা, "দ্য গ্যাপ"-এর উচু পাথরে বসে completely random বিষয় নিয়ে গল্প (এমনকি পাথরে কিভাবে উঠেছি সেটা নিয়েও!), গাছে চড়া, পুরনো স্কুল দেখতে যাওয়া, ব্যার্থ শপিং এবং বাড়ি ফিরে অসম্ভব গা ব্যাথা আট ঘুম পাওয়া। অন্যভাবে ইংরেজিতে বলা যায় - "What a day!"
Circular Quay-র পানির ঝাপ্টা Maroubra-র পানির ঝাপ্টা থেকে আরও নোন্তা মনে হল। কেনো? Because of more activity in Circular Quay waters? নাকি Maroubra-র পানির ঝাপটায় ভেসে যাওয়ার ভয় ছিলো তাই খেয়াল হয় নি? অনেকদিন পর খোলা সাগরে যেতে খুব ভাল লাগল। তবে আফসোস যে জীবনের প্রথম সাগরে যাওয়ার কথা মনে হয় নি। Possibly because of the contrast. প্রথমবার-এ দু'ধার দিয়ে ছিলো সুন্দরবনের গাছ ও হরিণ, সামনে পিছনে পানি। আর আজকে চারিদিকে বিল্ডিং। আল্লাহ্র তৈরী -- মানুষের তৈরী; তুলনা করা যায় না।
একটা মানুষের সাথে পাথরার উপর বসে দেড় ঘন্টা গল্প করা যায় খুব কম মানুষের সাথে। সেরকম মানুষ আমার সাথে কিভাবে এতটা সময় পার করে দিল সেটা সত্যি একটা রহস্য। তবে আমার সাথে দেড় ঘন্টা কাটাবার জন্য তাকে অনেক ধন্যবাদ।
গাছের মত গাছ! আমার ছোঁয়া এবং ওঠা সবচেয়ে সুন্দর গাছ। গাছের নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারব। বই হলে চলবে না। গাছের নিচে যে বইয়ের ছবি তোলা হয়েছে সে বইও না। মন একদম বসবে না। দু'এক লাইন পড়ে আবার গাছের দিকে তাকিয়ে থাকতাম। সাধারনত বড় গাছ দেখলে ডালগুলো দেখে চিন্তা করি "কিভাবে 'ওই' ডালটায় ওঠা যাবে?" কিন্তু এই গাছের শিকরটাই মনে বিঁধলো। পারলে শুধুমাত্র ওই গাছটা দেখার জন্যেই আবার যাই। কিন্তু পনেরোটা ডলার...
পুরনো স্কুলে পুরনো কাঁঠালচাপা গাছটা এখনো আছে। কিন্তু হায়! বাথরুমগুলো লক্ড্ ছিলো! পুরনো স্কুল থেকে বেরিয়ে, পুরনো শপিং সেন্টারে ঘুরতে ঘুরতে পুরনো বান্ধবীর সাথে দেখা। "হাই, হাউ আর ইয়ু" করে ফোন নাম্বার নিয়ে নিলাম ঠিকই, কিন্তু ফোন করা আদৌ হবে কিনা কে জানে। এরকম কত নাম্বার নিলাম! ওঃ, বইয়ের দোকানটা বন্ধ ছিলো।
আর কি? স্টেশনে অপেক্ষা করতে ই২কে একটা ফোন দিলাম। "ভালো ছেলে গুড বয়"টা তার টিউটরিং স্থগিত রেখে আমাকে স্টেশন থেকে নিয়ে আসতে রাজি হল। তার একটাই রাগ - আমি তার ব্যাগ আনিনি কেনো?
ঘুম আর গা ব্যাথার কথা থাক। They're pretty self-explanatory. বাজে রাত পনে এক। ঘুমে টলছি তাও ঘুমাতে ইচ্ছা করছে না। ইশ্! ঘুম ভাবটা না থাকলে ভালো একটা বই পড়তে পারতাম।
একসাথে এতগুলো বাংলা লিখে ফেললাম। এটা মনে হয় আমার পুরো ব্লগিং হিস্ট্রির সবচেয়ে বড় পোস্ট - বাংলা, ইংলিশ মিলে। নাহ্, এবার ঘুমাতে যেতে হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


