মাত্র সারে চার ঘন্টা আগে ছোট্টো তাহমীদ পৃথিবীকে তার অস্তিত্ব জানিয়ে দিয়েছে।
দোয়া করবেন। আমাদের তাহমীদ যেন এই অন্ধকার পৃথিবীর মধ্যে একটা আলো হয়। ২১ বছর পরে আমরা যেন আরেকটা মুসআ'ব ইব্ন উ'মাইর পাই। সে যেন বড় হয়ে এমন ছেলে হয় যার জন্য পৃথিবী আশা ফিরে পায়।
তাহমীদ, তুমি বড় হয়ে তোমার Creator-কে চেন। তিনি তোমাকে যেই বাবা-মা দান করেছেন তাদের জন্য শুকরিয়া আদায় কর। তোমার বাবা-মাকে সন্তুষ্ট কর। তাদেরকে সন্মান কর, বিশেষ করে তোমার মাকে। সে তোমার জন্য এতদিন কষ্ট করেছেন এবং আরো করবেন। সেটা সবসময় মনে রেখ। তোমার বাবা-মায়ের মনে কখোনো দুঃখ দিও না। তাদের কাছ থেকে তোমার সবচেয়ে বড় উপহার হবে ইসলামের জ্ঞাণ।
তাহমীদ, তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে এবং তোমার মা বাবাকে অনেক ভালোবাসে। অনেক। তোমার নানা-নানী, দাদা-দাদী, খালা-খালু, ফুফু, চাচা - সবার সাথে ভালো সম্পর্ক রেখ। তোমার এই "অন্য খালামনি"র কথাও মনে রেখো!
আমার বড়আপুর প্রথম ছেলে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


