ক্লাস থ্রীর ঘটনা।
মতিউর স্যার ইংলিশ পিরিওডে ক্লাসে ঢুকেই "only" শব্দটার অর্থ জিগাসা করলেন। ক্লাসে সব মিলে ৩৮-৪০ এর মত ছাত্র-ছাত্রী। স্যার শুরু করলেন বাঁ-দিক, মানে ছেলেদের দিক থেকে। "Only"-র মানে বলতে পারলো না কেউ। শুরু হল মেয়েদের সাইড। "জানি না স্যার", "স্যার, মনে নাই", ইত্যাদি বলে বলে প্রায় ১৫ ছাত্রীর পর ভয়ে উঠে দারালাম আমি। ভাবলাম মনে যা আসে বলে দেব। কোনো একটা লেগে যেতেও পারে। আর না হলেও ক্ষতি নেই; একা অপদাস্ত হব না বলতে গেলে পুরো ক্লাস আমার পিছনে আছে।
"একটা... শুধুমাত্র... একমাত্র..."
"হ্যা, হইছে।"
এবার আসলো শাস্তির পালা। যারা উত্তর দিতে পারে নি তারা সবাই এখোনো দাঁড়িয়ে। স্যার আমাকে বললেন,
"এই যে সবগুলো যারা দাড়ায় আছে, সবগুলার কান মইলে [মলে] দাও।"
পরবর্তি ৫-১০ মিনিট ধরে চললো কান মলা।
সেদিন ক্লাসে ই২-ও ছিলো। তার কান বলে দেয়ার সময় আমার মনের অবস্থাটা যা হয়েছিলো তা বলে বোঝানো যাবে না। মাথায় ঘুরছিলো বাসায় গিয়ে আম্মুকে ঘটনাটা বলা। এই জন্যেই বোধহয় তখন খেয়াল আসেনি যে শাস্তিটা কাকে দেয়া হল?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


